• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দীঘিনালার চার মাইলে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার,দোষীদের গ্রেফতারে ৪৮ঘন্টার আল্টিমেটাম

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jun 2017   Thursday

বৃহস্পতিবার খাগড়াছড়ির  দীঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন(৪০) হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আলমামুন ভূইঁয়া এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো: আবদুল হামিদ রানা।

 

নেতৃবৃন্দ  এ ঘটনায় দোষীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টা আল্টিমেটাম  দিয়েছেন।  অন্যাথায় আগামী  রোববার হরতালসহ কঠিন কর্মসূচির হুমকি দিয়েছেন। 

 

বৃহস্পতিবার পার্বত্য নাগরিক পরিষদ, দপ্তর সম্পাদক মো:খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, বৃহস্পতিবার খাগড়াছড়ির  দীঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়নকে সন্ত্রাসীরা ভাড়ার নাম করে দিঘীনালা সড়কের চার মাইল নামক স্থানে এনে হত্যা করে। একই কায়দায় সন্ত্রাসীরা গেল ১৩ এপ্রিল মহালছড়ির সাদিকুল-কে হত্যা করেছে। নয়নের বাড়ী লংগদু উপজেলার বাইট্রা পাড়ায়। 

 

প্রেস বার্তায়  প্রশাসনকে ৪৮ ঘন্টার  অাল্টিমেটাম দিয়ে এর সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের খুজেঁ বের করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ আগামী  রোববার হরতালসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারী উচ্ছারণ করেন ।

 

এছাড়া  শুক্রবার  তিন পার্বত্য জেলাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ-মিছিল প্রতিবাদ সমাবেশ,  ঢাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং  লংগদু উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষনা দেয়া হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ