• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লংগদুতে পাহাড়িদের বাড়ী ঘরে অগ্নি সংযোগের ঘটনায় খাগড়াছড়িতে প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jun 2017   Saturday

রাঙামাটির লংগদু উপজেলার সদরের তিন টিল্লা ,বাত্যা আদাম ,মানিকজুর ছড়া এবং বড়াদমে পাহাড়ীদের বাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাহাড়ী ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।


শনিবার সকালে মহালছড়ি সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের দুরছড়ি থেকে মিছিল শুরু করে কলেজ গেটে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন এর মহালছড়ি উপজেলা সাধারণ সম্পাদক পিপি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম মহাছড়ি উপজেলা শাখার সহ-সভাপতি স্বপন বিকাশ চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি উপজেলা শাখার সভাপতি মেনন চাকমা।


এদিকে বেলা ২টার দিকে রামগড় উপজেলার যৌথখামার এলাকার যাত্রী ছাউনী থেকে মিছিল শুরু করে যৌথখামার বাজার এলাকা প্রদক্ষিণ করে যাত্রী ছাউনীতে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ রামগড় উপজেলার শাখার সহ-সভাপতি সুরেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন মারমা ও ইউপিডিএফ এর রামগড় ইউনিটের সংগঠক হরি কমল ত্রিপুরা প্রমুখ।


বক্তারা বলেন, লংগদু উপজেলা সদরে পাহাড়ি জনগণের ওপর হামালার ঘটনা পরিকল্পিত ছিলো। লংগদু উপজেলা নিবাসি মটর সাইকেলা চালক এর লাশ পাওয়াকে কেন্দ্র করে যে সর্বদলীয় সমাবেশ হয়েছিল। প্রশাসনের লোকজন উপস্থিতি ছিলেন । তাদের উপস্থিতিতে এই হামলার ঘটনা এটাই প্রমাণ করেছে।


বক্তারা সমাবেশ থেকে লংগদু উপজেলার ৩ টি গ্রামে হামলা, লুটপাটসহ ৭০ বৃদ্ধার হত্যাকারী ও ৩০০ পাহাড়ি বাড়িতে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের ক্ষতিপূরণসহ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


এদিকে জুম্ম শরনার্থী কল্যান সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষী ব্যাক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে সরকারের নিকট ১০ দফা দাবী নামা পেশ করেন।

 

দাবীগুলো হল ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতাই এনে যথোপযুক্ত শাস্তি প্রদান, প্রত্যেক মৃত ব্যক্তির উত্তরাধিকারীদেরকে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে বিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদান ও পুর্নবাসন করা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন,পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে বাংলাদেশ সংবিধানে অর্ন্তভূক্ত করাসহ ইত্যাদি। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ