• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকা আধাবেলা সড়ক অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2017   Monday

খাগড়াছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ডাকা সোমবার আধাবেলা সড়ক অবরোধ শান্তি পূর্নভাবে পালিত হয়েছে।

 

পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা ও সম্পাদক জীবন চাকমাকে আটকের প্রতিবাদে  এবং লংগদুতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীে খাগড়াছড়িতে অর্ধ দিবস সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ি ছাত্র পরিষদ।

 

খাগড়াছড়িতে আধা বেলা সড়ক অবরোধের কারনে সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত দুর পাল্লার সকল যান বাহন চলাচল বন্ধ ছিল। তবে শহরে রিক্সা ও ইজিবাইক চলাচল করেছে। অবরোধ আহবানকারিরা সকালে জেলার বিভিন্ন এলাকায় টায়ার পুড়িয়ে সড়কে অবরোধ তৈরি করে। শহরের স্বনির্ভর, চেঙ্গী ব্রিজ ফায়ার সার্ভিস এলাকাসহ কয়েকটি স্থানে পিকেটিং  করেছে অবরোধকারীরা।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবরোধ শেষ হয়েছে। এছাড়া সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্ব পূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল।

 

এদিকে পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা শান্তি পূর্ন ভাবে অবরোধ পালিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

উল্লেখ্য গেল শুক্রবার লংগদুতে  পাহাড়ীদের ঘর বাড়িতে অগ্নি সংযোগ ও লুটপাতের ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে রোববার দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে পাহাড়ী ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি নিকেল চাকমা ও সম্পাদক জীবন চাকমাকে আটক কওে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ