• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

পানছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2017   Friday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর অংগ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ির পানছড়ি উপজেলা শাখার ৬ষ্ঠ কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে।


উপজেলার চেংগী ইউনিয়ন হলরুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি রুপায়ন চাকমার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ কেন্দ্রীয় কমিটির সদস্য নতুন কুমার চাকমা, ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য বাবু মার্মা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা শাখার হিল উইমেন্স ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমা, পিসিপির পানছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সুকিরণ চাকমা প্রমূখ। এছাড়াও কাউন্সিলে উপস্থিত ছিলেন উপজেলার চেংগী ইউপি চেয়ারম্যান কাঁলা চাদ চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, লোগাং ইউপি’র সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, চেংগী ইউপি’র সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা।


কাউন্সিলে পাহাড়ে অধিকার আদায়ের লক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে ১মিনিট নিরবতা পালন করা হয়।এ সময় শোক প্রস্তাব পাঠ করেন মনোতোষ চাকমা। কাউন্সিল ১ম অধিবেশনে শুরুতেই দলীয় সংগীত পরিবেশন করেন হেমা চাকমা আর স্বাগতিক বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শান্তি ত্রিপুরা।


২য় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে কৃপায়ন চাকমাকে সভাপতি, মিন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও সর মঙ্গল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।নব কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা। কাউন্সিল শেষে এক র‌্যালি হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য নতুন কুমার চাকমা বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য আরো দুর্বার আন্দোলন করতে হবে। সমাজে দালাল, প্রতিক্রিয়াশীলরা থাকবে তাদেরকে প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে। সেই জন্য যেকোন পরিস্থিতি মোকাবেলা করে আন্দোলন জোরধার করতে হবে এবং এগিয়ে নিতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ