• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসে নিহতদের স্মরণে খাগড়াছড়িতে ইউপিডিএফ’র শোকসভা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2017   Saturday

রাঙামাটিসহ তিন পার্বত্য জেলা ও চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের স্মরণে শনিবার খাগড়াছড়িতে শোক সভা আয়োজন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিকফ্রন্ট(ইউপিডিএফ)।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় একথা জানানো হয়েছে। প্রেস বার্তায় বলা হয়, ইউপিডিএফ’রখাগড়াছড়ি জেলা ইউনিট-এর উদ্যোগে স্বনির্ভরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত ছিলেন ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্র্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরাও পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয়সহ সভাপতি বিপুল চাকমা। শোক সভার প্রথমে পাহাড় ধসে প্রায় দেড়শ’র অধিক নিহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


বক্তারা বলেন, পাহাড় ধসের কারণে শতাধিক নিহত হওয়ার ঘটনাকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগহিসেবে আখ্যায়িত করা যাবে না। পার্বত্য চট্টগ্রামে ৮০-র দশকে সরকার ব্যাপকহারে সেটলার পুনর্বাসনের পর থেকেই মূলত পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগ ব্যাপকভাবে সৃষ্টি হচ্ছে। ভূমিদস্যু ও পাহাড় জবরদখলকারীদের লোভের কারণে আজ পার্বত্য চট্টগ্রামের স্থানীয় আদিঅধিবাসী জনগণ অস্তিত্ব সংকটের দ¦ার প্রান্তে উপনীত হয়েছে। সরকারের এই জুম্ম ধ্বংসের নীতির ফলে রাঙামাটি শহর এবং বান্দরবান ও খাগড়াছড়িতে অপরিকল্পিত বসতি গড়ে উঠেছে। অপরিকল্পিত বসতবাড়ি গড়ে তোলার সময় প্রশাসন কোনো ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। উপরন্তু ভূমিদস্যুদের আগ্রাসী ভূমি জবর দখলের কাজকে বরাবরের মতোই সাহায্য সহযোগিতা দিয়ে এসেছে প্রশাসন।


প্রেস বার্তায় ব্যাপক ভূমিধসের ঘটনার পেছনে‘জুমচাষ’কে দায়ী করে বিভিন্ন মিডিয়া ও গণমাধ্যমে অপপ্রচার চালানে াহচ্ছে।পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হওয়া ও সাম্প্রতিককালে পাহাড় ধসের কারণে শত মানুষের মৃত্যু ও সম্পদ হানির পেছনের মূল কারণকে সুপরিকল্পিতভাবে আড়াল করার প্রচেষ্টা হিসেবে এই জুম চাষের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে বক্তারা উল্লেখ করেন।


গভায় বক্তারা পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় রোধ করতে সরকারকে জুম্ম ধ্বংসের নীতিপরিহার করতে আহ্বান জানান এবং একই সাথে যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানেরও দাবিসহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ