• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিএনপির মহাসচিবের গাড়ী বহরের উপর হামলায় রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2017   Sunday

রাঙামাটি ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি’র মহাসচিবের গাড়ীতে কাপ্তাই আসার পথে রোববার দুর্বত্তরা হামলা করেছে। এসময় দুর্বৃত্তরা ত্রাণ সামগ্রি ও টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেছে বিএনপি। এদিকে, ঘটনার প্রতিবাদে বিএনপি বিক্ষোভ-সমাবেশ ও সাংবাদ করেছে জেলা বিএনপি।


জেলা বিএনপির সভাপতি শাহ আলম অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাঙ্গুনিয়া হয়ে রাঙামাটিতে পাহাড় ধসে ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে আসছিলেন। এসময় রাঙ্গুনিয়া এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর গাড়ী বহরের পৌছলে দুর্বৃত্তরা হামলা ও ত্রাণ ছিনতাই করে।


এ ঘটনার প্রতিবাদে রোববার জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহ আলম। বক্তব্যে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক দীপেন দেওয়ান, বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সহ-সাধারন সম্পাদক লেঃকর্নেল(অবঃ) মনীষ দেওয়ান, সংগঠনের জেলা শাখার সাধারন সম্পাদক দীপন তালুকদার, মামুনুর রশীদ মামুন,সাইফুল ইসলাম ফনির ও আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।


এর আগে একটি বিক্ষোভ-মিছিল বনরুপা থেকে শুরু করে কাঠালতলীস্থ সংগঠনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সংবাদ মন্মেলন করা হয়।


সমাবেশে বক্তারা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমের গাড়ী বহরের উপর হামলা ও ত্রাণ ছিনতাইয়ের তীব্র প্রদিবাদ নিন্দা জানিয়ে বলেন, বিএনপির মানবতা সেবার জন্য এখানে ত্রাণ বিতরণ করতে এসেছে। এখানে রাজনীতি করতে আসেনি। বক্তারা অবিলম্বে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরনের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ