• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2017   Tuesday

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি পার্বত্য পরিষদের  কার্যক্রম নিয়ে বুধবার এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে।

 

পরিষদের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময়  জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভাঃ) ছাদেক আহমদ, পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, স্মৃতি বিকাশ ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, মনোয়ারা জাহান আক্তার, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সন্মেলনে পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটি শহরে, কাপ্তাই, কাউখালী, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার ১১৪জন নিহত পরিবারদের হাতে জেলা পরিষদ হতে এ পর্যন্ত নগদ ২০হাজার টাকা করে মোট ২২লক্ষ ৮০হাজার টাকা ও আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারদের মাঝে পরিষদ হতে খাবার বিতরন করা হয়েছে।  

 

তিনি আরো বলেন, পরিষদের হস্থান্তরিত স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জনকে আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারদের প্রতিদিন দুইবার নিয়মিত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদানের জন্য মেডিকেল টিম গঠন এবং যতদিন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্থ পরিবাররা থাকবে ততদিন পর্যন্ত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদানের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী সিভিল সার্জন মেডিকেল টিম আশ্রয়কেন্দ্রে প্রতিদিন দুইবার নিয়মিত চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেছে। এছাড়া অন্যান্য দূর্গত উপজেলায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে পরিষদ হতে খাদ্যশষ্য প্রদান করা হয়।

 

চেয়ারম্যান আরো জানান রাঙ্গামাটিতে একটানা ভারী বর্ষনে স্মরনকালের ভয়াবহ পাহাড় ধ্বসের ঘটনায় যে সকল মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সব ধরনের সহায়তা করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। ইতোমধ্যে সরকারের অনকে মন্ত্রী ও উর্ধ্বতন কর্মকর্তা রাঙামাটির দূর্গত এলাকা পরিদর্শন শেষে নিহতদের পরিবার ও আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারদের সাথে কথা বলেছেন এবং তাদের জন্য ত্রাণসামগ্রী বরাদ্ধ দিয়েছেন। তিনি বলেন, ঘটনার দিন হতে পরিষদ হতে পাহাড় ধ্বসের ঘটনায় সকল নিহত, আহত এবং আশ্রয় কেন্দ্রে থাকা আশ্রিতদের খাবার চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ বিতরন করেছে জেলা পরিষদ।

 

পরিষদ চেয়ারম্যান চট্টগ্রাম-রাঙামাটি সড়ককে আংশিকভাবে চলাচল উপযোগী করার ক্ষেত্রে যাদের সাহায্য ও সহযোগিতা লাভ করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও  ভবিষ্যতেও এধরণের কাজে সকলের আন্তরিক অংশগ্রহন কামনা  করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ