• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নিখোজ থাকা দুজনকে মৃত ঘোষনা,মৃতের সংখ্যা ১২০-এ দাড়ালো
রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের ভাবনা করছে সরকার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2017   Thursday
no

no

রাঙামাটিতে ভারী বর্ষনে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য চিন্তাভাবনা করছে সরকার। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। এ জন্য আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রিত ক্ষতিদের সার্র্বিক সাহায্য করার জন্য সরকারীভাবে সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

 

এদিকে, পাহাড় ধসে নিখোজ থাকা দুজনকে মৃত হিসেবে ঘোষনা করেছে জেলা প্রশাসন। এ নিয়ে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা ১২০-এ তে দাড়ালো।


উল্লেখ্য,গেল ১৩ জুন ভারী বর্ষনে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। এতে জেলায় ১৬শ থেকে ১৭ শ ঘরবাড়ি সম্পূর্ন ও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। পাহাড় ধসের কারণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের সাপছড়ি শালবাগান এলাকায় দেড়শ ফুট এলাকা জুড়ে সড়ক ঘটনার ৮ দিনের মাথায় গেল বুধবার সড়কে হালকা যানবাহনের জন্য খুলে দেয়া হয়েছে।


জানা যায়, রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে ৭৪৪ পরিবারের তিন হাজার দ্ইুশ লোকজন আশ্রয় গ্রহন করেছেন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৫৬ জন, মহিলা ৯শ ২৪ জন এবং শিশু ১হাজার ২২ জন। রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় নিখোজ থাকা ভেদেভেদীর পশ্চিম মুসলিম পাড়া এলাকায় রুবি আক্তার(৩৬) ও মোঃ শাহাজান(৯) পৌর সভা কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর তাদের মৃত হিসেবে তালিকায় যুক্ত করেছে। ইতোমধ্যে এ দুজনের ক্ষতিপূরনের অর্থ তাদের পরিবারের কাছে দেয়া হয়েছে। রাঙামাটি শহরে ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের সেনাবাহিনী,পুলিশ,বিজিবি ও রেড ক্রিসেন্ট সোসাইটি খাবার বিতরণ করছে। তাছাড়া বেসরকারীভাবেও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।


এদিকে, বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমাসহ সামরিক-বেসামরিক উর্দ্ধতন কর্মকর্তারা। 

 

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, ক্ষতিগ্রস্থ আশ্রিতদের পূর্নবাসন না হওয়া পর্ষন্ত এাণ সহায়তা অব্যাহত থাকবে। পাহাড় ধসে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য সরকারের চিন্তাভাবনা চলছে। তবে কোন স্থানে তাদের পূর্নবাসন করবে তা এখনো ঠিক হয়নি। তবে আশ্রয় কেন্দ্রে আশ্রিতরা যতদিন থাকবে ততদিন পর্ষন্ত তাদের সার্বিক ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।


তিনি আরো বলেন, বর্তমানে জেলার ত্রাণ তহবিলে এক কোটি টাকা,৫০ মেঃটন চাউল ও পর্যাপ্ত পরিমানের পানি বিশুদ্ধকরণ টেবলেট রয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সেনাবাহিনী,বিজিবি,পুলিশ ও রেড ক্রিসেন্ট খাবার বিতরণ অব্যাহত রেখেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ