• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাড়াড় ধসে জুরাছড়িতে নিহত পরিবারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jun 2017   Thursday

পাড়াড় ধসে রাঙামাটির জুরাছড়িতে নিহত পরিবারকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 

নিহত ব্যক্তির স্বজনদের মাঝে  নগদ টাকা বিতরন  কালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,রাঙামাটি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য বন বিহারী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি চারুবিকাশ চাকমাসহ মৃতদের স্বজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বিতরনকালে জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, প্রাকৃতিক দুর্যোগময় পরিবেশে পাহাড়ী এলাকার মাটি অত্যন্ত নাজুক অবস্থা, তাই তিনি সকল দুর্যোগ  মোকাবেলায় এলাকার সকল ব্যক্তিদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান।  এর আগে সকালে ১নং ইউনিয়নের শিলছড়ি এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

 

উল্লেখ্য, গেল  ১৩ জুন জুরাছড়ি উপজেলায় পাহাড় ধসে ১নং ইউনিয়নে ৩ জন ও  ৩নং ইউনিয়ন ১ জন এবং চার নং ইউনিয়ন ২ জন মোট ছয় জন মারা যান। তারা হলেন ১নং ইউনিয়নের সতীশচন্দ্র, পিতা:অজ্ঞাত(৫০), গ্রাম- পেকপাড়া,কুসুমছড়ি,  চিত্রাঙ্গন মুখী চাকমা, (৫০) স্বামী:লুসাইমনি চাকমা,গ্রাম-লুলাংছড়ি,গন্ডছড়া,বিশ্বমনি চাকমা(১০) পিতা:সুজন চাকমা,গ্রাম লুলাংছড়ি, ৩ নং মৈদং ইউনিয়নের হ্যাপি তঞ্চঙ্গা(০৫),পিতা-মরত্যাত্তে তঞ্চঙ্গা,গ্রাম:মানিকছড়ি, এবং চার নং দুমদুম্যা ইউনিয়নের চিয়ং চাকমা(১৮), পিতা- রজনী মোহন চাকমা, গ্রাম-আদিয়াবছড়া ও চিবে চোখা চাকমা(১৭)পিতা-বিরবাহু চাকমা গ্রাম- আদিয়াবছড়া।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ