• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের এ্যাকশান এইড ও গ্রীনহিলের ডিগনিটি কিটস্ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2017   Friday

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলাদের স্বাস্থ্য ব্যবস্থ্যা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ ও বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের উদ্যোগে শুক্রবার ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ করা হয়েছে।


শুক্রবার রাঙামাটি শহরের ওমদামিয়া হিল প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকা ৬০টি পরিবারের মহিলাদের মাঝে ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ অনুষ্ঠান করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান। এসময় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার, প্রজেক্ট ম্যানেজার লাল চুয়াক লিয়ানা পাংখোয়া, গ্রীনহীলের উপদেষ্টা সুনীল কান্তি দে, এ্যাকশান এইড বাংলাদেশ এর এম,ই,এ নবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


বিতরণকালে জেলা প্রশাসক বলেন, রাঙামাটির পাহাড় ধসে দুর্গতদের সাহায্যে সকলেই এগিয়ে এসেছে। দুর্গতদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পুরণ করা সম্ভব নয়। তার পরও সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও কিছু কিছু এনজিও যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। এ্যাকশান এইড এর সহায়তায়, স্থানীয় এনজিও সংস্থা গ্রীণহিল মহিলাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কিটস্ বক্স বিতরণ করছে তা মহিলাদের অত্যন্ত উপকারে লাগবে বলে তিনি মন্তব্য করেন।


এ সময় গ্রীণহিলের চেয়ারপার্সন টুকু তালুকদার বলেন, পুরুষদের পাশাপাশি মহিলাদের বেশী করে স্বাস্থ্য সম্মত থাকা খুবই প্রয়োজন। তাই গ্রীনহিল দুর্গত মানুষের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আশ্রয়কেন্দ্রের প্রতিটি মহিলার মাঝে স্বাস্থ্য সম্মত ইইএন-ডিগনিটি কিটস্ বিতরণ কালে মহিলাদেরকে তা সঠিকভাবে ব্যবহারের অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ