• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় আশ্রিতরা অন্যরকম ঈদ পালন করলেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jun 2017   Monday

পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা আশ্রিত লোকজনদের সাথে  সোমবার ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা। আশ্রিতরা যেন এক অন্যরকম ঈদ উদযাপন করলেন।

 

দুপুরের দিকে রাঙামাটি সরকারী কলেজের আশ্রয় কেন্দ্রে থাকা আশ্রিতদের সাথে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা রাঙামাটি সরকারী কলেজ থাকা আশ্রিত লোকজনদের সাথে খাওয়া-দাওয়া পর্বে অংশ গ্রহন করেন। এতে খাবার হিসেবে মাংস,পোলাও, ফলমূল নানান খাবার পরিবেশন করা হয় অাশ্রিকদের মাঝে।  এ ছাড়া তারা আশ্রিতদের সাথে ঈদের আনন্দও ভাগাভাগি করেন।

 

এর আগে  গেল রোববার আশ্রয় শিবিরে থাকা আশ্রিতদের ঈদের নতুন জামাকাপড় বিতরণ করা হয়।  তাছাড়া অন্যান্য আশ্রয় কেন্দ্রে সামরিক-বেসামরিক কর্মকর্তারা আশ্রিতদের সাথে এক সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, অন্তত: পক্ষে একটা দিন সকল কষ্ট ভুলে থাকতে পারি সে জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এ জন্য উন্নত খাবার ও পোশাক তাদের দেয়া হয়েছে। তাদের সাথে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। তিনি আরো জানান, দুর্গত মানুষদের পূর্নবাসনের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পূর্নবাসন জন্য যা যা করা দরকার তাই করবে সরকার।

 

এদিকে, সোমবার সকালে রাঙামাটির তবলছড়িস্থ কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে ঈমামের খুতবার পর জেলা প্রশাসক রাঙামাটিবাসিকে ঝুঁকিপূর্ণস্থানে বসত নির্মাণ না করার অনুরোধ  করেছেন।

 

তিনি বলেন, গেল ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।  প্রকৃতির প্রতিশোধ বা যে কোন নামেই অভিহিত করি না কেন তার বাস্তবতা  হচ্ছে তার জন্য দায়ি আমরা সবাই। কারণ অপরিকল্পিতভাবে বসতবাড়ী নির্মাণে ও পাহাড় কেটে ঝুঁকিতে বসবাসের প্রবণতার জন্য এই প্রাণহানী ঘটনা ঘটেছে। 

অন্যদিকে,বাংলাদেশ টেলিভিশন উপ কেন্দ্রে আশ্রিত লোকজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার। পরে তিনি রাঙ্গাপানিস্থ ভাবনা কেন্দ্রে আশ্রিত স্থানে যান। এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুখসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য,গেল ১৩ জুন ভারী বর্ষনে পাহাড় ধসে রাঙামাটি শহরের ভেদভেদীর যুব উন্নয়ন বোর্ড এলাকা,মুসলিম পাড়া.শিমুলতলী এলাকা,সাপছড়ি,মগবান,বালুখালী এলাকায় এবং  জুরাছড়ি,কাপ্তাই,কাউখালী ও বিলাইছড়ি এলাকায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যূ হয়। রাঙামাটি শহরের ১৯টি আশ্রয় কেন্দ্রে ৩হাজার ২শ জন নারী-শিশু ও পুরুষ আশ্রয় গ্রহন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ