• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসে আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনদের
গ্রীনহিল-এনএইচএসডিপি-সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্য সেবা ও ঔষধপত্র প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2017   Monday

রাঙামাটিতে পাহাড় ধসে আশ্রয় কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্থ মানুষদের সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি হেলথ ক্যাম্প-এর মাধ্যমে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল-এর উদ্যোগে এনএইচএসডিপি-সূর্যের হাসি ক্লিনিক বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধপত্র সরবরাহ করেছে।

 

এছাড়া ১৩-৩৯ বছর নারীদের স্বাস্থ্য ব্যবস্থ্যা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ-গ্রীনহিলের উদ্যোগে ইউএনএফপিএ-ডিগনিটি কিট বিতরণ করা হয়। কিট বক্সগুলোতে রয়েছে স্যানিটারী ন্যাপকিন, স্যান্ডেল, সাবান, পেন্টি, ওড়না, মেক্সী, টচলাইট ও বালতি।

 

পাহাড় ধসের ঘটনার পর গেল ১৬জুন থেকে ২৮জুন পর্যন্ত ২টি মেডিকেল টিম বিভক্ত হয়ে পৌর শহরের মোনঘর ভাবনা কেন্দ্র, মোনঘর উচ্চ বিদ্যালয়, ভেদভেদী উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়, উলুছড়া পাড়া এবং ভোল্ল্যা জুনিয়র উচ্চ বিদ্যালয়’সহ বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউপি কার্যালয় এবং চাইন্দ্যা পাড়াতে মোট ৪৬২জনকে প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ’সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

হেলথ ক্যাম্প কার্যক্রমে সার্বিকভাবে তত্তাবধানের দায়িত্বে ছিলেন গ্রীন হিল এনএইচএসডিপি প্রকল্পের ডাঃ জয়ধন তনচংগ্যা, ডাঃ লুভা চাকমা, দক্ষ প্যারামেডিক, নার্স, এবং মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট’সহ অন্যান্য কর্মকর্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ