• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে সন্মাননা অনুষ্ঠান

Published: 07 Jul 2017   Friday

শুক্রবার বান্দরবানের লামা উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম থেকে দশম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


লামা উপজেলা পরিষদ হলুরুমে উপজেলা প্রশাসনের আয়োজতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খিন ওয়ান নু। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফর উল্লাহ সহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৮ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠান শেষে প্রতি শ্রেণী কক্ষের ১ম, ২য় ও ৩য় মোট ২শত ২৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা সনদ ও ফুল দিয়ে মেধা বিকাশে উৎসাহী করা হয় শিক্ষার্থীদের।


প্রধন অথিতির বক্তব্য খিন ওয়ান নু বলেন, তোমরা শিক্ষার্থীরা আগামী দিনে তোমরাই হবে আমাদের দেশের সকল উন্নয়নের কান্ডারী। তোমাদের হাতে এ দেশ পরিচালিত হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী দিন গুলোতে শিক্ষা অর্জন করে বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি নির্ভর সোনার বাংলাদেশ গড়তে হবে তোমাদের। সেদিন আর বেশী দূরে নয়। তাই এখন থেকে বেশী বেশী করে লেখা- পড়া করতে হবে। পাশাপাশি দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং বইয়ের বাইরেও জ্ঞান অর্জন করতে হবে।


তিনি বিদ্যালয়ের শিক্ষকদের কোচিং পড়ানোর প্রবণতা থেকে সরে এসে বিদ্যালয়ে শতভাগ পড়া আদায়ে উপর নির্দেশ প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ