• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সনাক-টিআইবি’র সাথে অংশীজনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jul 2017   Thursday
no

no

বৃহস্পতিবার রাঙামাটি শহরের রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে সনাক-টিআইবি’র সাথে বিভিন্ন অংশীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মধ্যে দায়দায়িত্ব সম্পর্কে অধিকতর সচেতনতা বৃদ্ধি, বিদ্যালয়ে উন্নয়ন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায়নারীদের অংশ গ্রহণ নিশ্চিতকরন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে করনীয় এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা ও সমাধানের কৌশল নির্ধারনের ব্যাপারে আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন রাজদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রূপায়ন দেওয়ান। আরো উপস্থিত ছিলেন সনাক রাঙমা টির শিক্ষাউপকমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা, সনাক সদস্য নিরূপা দেওয়ান, স্বজন সদস্য ও রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক এবং অভিভাবক সদস্য জবা বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষকরা।  

 

মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণকারীরা বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভা নিয়মিত করা,নিয়মিত মা সমাবেশের আয়োজন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষা উপকরণ ব্যবহার, সিলেবাস অনুযায়ী পাঠদান এবং অভিভাবকদের সন্তানদের পড়ালেখা ও বিদ্যালয়ের শিখন পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে  দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্বারোপ করেন।

-–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ