• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড় ধসে রাঙামাটি সদরের ৬ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ৭ হাজার পরিবারকে চাল বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2017   Saturday

পাহাড় ধসে রাঙামাটি সদর উপজেলায় ৬টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের জন্য সরকারের বরাদ্ধকৃত (জিআর) চাল শনিবার বিতরণ করা হয়েছে।  কুতুকছড়ি ইউনিয়ন ছাড়া অন্য স্ব স্ব ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এসব চাল বিতরণ করা হয়।

 

সকালে  মগবান, বালুখালী, সাপছড়ি ও বন্দুক ভাঙ্গা ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। এ সময় মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা, বন্দুক ভাঙ্গা ইউপির বরুন কান্তি চাকমা, সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা উপস্থিত ছিলেন।

 

ক্ষতিগ্রস্থদের মধ্যে বালুখালী ইউনিয়নে  ১৪শ পরিবার, বন্দুক ভাঙ্গা ইউনিয়নে ১৪শ, মগবান ইউনিয়নে সাড়ে ১২শ,সাপছড়ি ইউনিয়নে ১২শ, কুতুকছড়ি ইউনিয়নে সাড়ে ১১শ এবং জীবতলি ইউনিয়নে সাড়ে ৬শ পরিবারকে প্রতি পরিবারকে ২০ কেজি করে এসব চাল বিতরণ করা হয়।

 

উল্লেখ্য গেল ১৩ জুন পাহাড় ধসে রাঙামাটিতে ১২০ জন মারা যান । এতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয় রাঙামাটি সদর উপজেলা। এই ঘটনার পর নিহতের পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হলেও অন্য ক্ষতিগ্রস্থদের  ত্রাণ দেওয়া হয় শনিবার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ