• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের চিৎমরম ইউপি’র ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উক্যসাই মার্মা নির্বাচিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2017   Thursday

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য পদের উপ নির্বাচনে ফুটবল প্রতিক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাবেক সহ  সভাপতি উক্যসাই মার্মা( নিংসাই মার্মা)।

 

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য পদের উপ নির্বাচনে ফুটবল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন কাপ্তাই উপজেলা ছাত্র লীগের সাবেক সহ  সভাপতি উক্যসাই মার্মা( নিংসাই মার্মা)।

 

 বৃহস্পতিবার চিৎমরম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উপ নির্বাচনে তিনি ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতিক নিয়ে মংসুই উ মার্মা পান ৮০ ভোট।

 

 নির্বাচনে দায়িত্ব পালনকারি প্রিসাইডিং  কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান. সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহন শেষ হয়।

 

 এদিকে নির্বাচনের প্রধান সমন্বয়কারী কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, নির্বাচনে রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম রিয়াদ হাসান গৌরবের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক ভোট কেন্দ্রে অবস্হান নেন। সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচনে দায়িত্বপালনকারী সকলকে ধন্যবাদ জানান।

 

 নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা সামশুল আলম চৌধুরী জানান এই ওয়ার্ডে সর্বমোট ভোট ৪২৮ এবং ভোট কাস্ট হয় ৩২৫।

 

এদিকে রাংগামাটি জেলা পরিষদ সদস্য কাপ্তাই উপজেলা আ`লীগ সাধারন সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা এক বিবৃতিতে একটি অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী,উপজেলা ছাত্র লীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন,সাধারন সম্পাদক এ আর লিমন অভিনন্দন জানিয়েছেন বিজয়ী প্রার্থীকে।

 

উল্ল্যেখ,৩ নং চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার যুবলীগ নেতা আকবর হোসেনের মৃত্যূতে  ওয়ার্ডের সদস্য পদ শুণ্য হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ