• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত কাপ্তাইয়ে ৫ টি ইউনিয়নে শুরু হচ্ছে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2017   Tuesday

আগামী ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত কাপ্তাইয়ে ৫ টি ইউনিয়নে একযোগে শুরু হচ্ছে ছবিসহ ভোটার হালনাগাদ কার্যক্রম।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১ জানুয়ারী ২০০০ সালের পূর্বে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে সেই সকল নাগরিকরা এবার নতুন ভোটার তালিকায় অন্তভূক্ত হতে পারবেন। ছাড়াও বাদ পড়া ভোটাররাও এই হালনাগাদ কার্যক্রমে ফরম পূরন করে ভোটার তালিকায় অন্তভূক্ত হতে পারবেন। আগের ভোটার তালিকায় কোন ভূলক্রুটি থাকলে সেটা এইবারের হালনাগাদ কার্যক্রমে যে কেউ সংশোধন করতে পারবেন।

 

এদিকে  মঙ্গলবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোটার হালনাগাদ সংক্রান্ত এক সভা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, চন্দ্রঘোনা থানার ওসি মাহামুদুল হাই,উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকিয়া হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার সহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

 

ভোটার হালনাগাদ সংশ্লিষ্ট কমিটির আহবায়ক নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, কেউ নতুন ভোটার হতে হলে তাকে অবশ্যই নির্বাচন কমিশনের সিদ্বান্ত মোতাবেক বয়স প্রমানের জন্য জন্ম নিবন্ধন অথবা শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অথবা পার্সপোর্ট দেখাতে হবে। তিনি আরো জানান,আগামী ২৩ জুলাই হালনাগাদ কার্যক্রমে অংশ নেওয়া তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষন প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ