• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jul 2017   Wednesday

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক  প্রকাশ কান্তি চৌধুরী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধন মনি চাকমা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল রহমান।

 

এর আগেটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করে হয়ে রাজবাড়ী জলযান ঘাটে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা কাপ্তাই হ্রদে পোনা অবমুক্ত করেন। র‌্যালীতে কাপ্তাই হ্রদের জেলে, মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী  দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের মৎস্য চাষীদের ভাগ্য উন্নয়নে ক্রীক প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। অনেকে এই প্রকল্প নিয়ে হেলাফেলা করেছিল আবার অনেকেই সফলও হয়েছিল। মাছ মারা বন্ধ থাকাকালীন মা মাছ নিধন না করে আগামীতে কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদনে জেলেদের আরো আন্তরিক হবারও পরামর্শ দেন তিনি। সম্প্রতি রাঙ্গামাটিতে পাহাড়ধ্বস ও বন্যায় ক্ষয়ক্ষতি হওয়ায় মাছ মারা বন্ধ থাকাকালীনও সময়মতো জেলেদের ভিজিএফ চাল বিতরণ করা হয়নি। তবে তা শীঘ্রই বিতরণ করা হবে বলেও তিনি জেলেদের আশ্বাস দেন।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, কাপ্তাই হ্রদে আজ চরম হুমকির মুখে। ক্রমাগত পলি জমে কাপ্তাই হ্রদের মৎস্য চাষ ও যোগাযোগ ব্যবস্থা নাজুক হয়ে উঠেছে। এ হুমকি মোকাবেলায় দ্রুত কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়া দরকার। তিনি সরকারকে কাপ্তাই হ্রদের ড্রেজিংয়ের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ