• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2017   Thursday

বুধবার রাঙামাটি পার্বত্য জেল পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেক আহমেদসহ জেলা পরিষদের সদস্য ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, রাঙামাটিতে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্ত পরিবারদের স্বাস্থ্য বিভাগ থেকে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। বুধবার পর্যন্ত ৫হাজার ৪শত ৫৮জনকে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে রাঙামাটিতে নার্সের শুন্যপদগুলো পূরণ হওয়ায় রোগীরা সেবা পাচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য বিভাগের জায়গা অবৈধভাবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রশাসনের সাথে সভা করা হয়েছে। প্রশাসন অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সাম্প্রতিক মাটি ধ্বস ও বন্যার ফলে জেলার বিভিন্ন উপজেলায় প্রায় ৬০টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। এরমধ্যে সদর, বিলাইছড়ি ও জুরাছড়ি উপজেলার ৩টি বিদ্যালয়ের অবস্থা খুবই নাজুক। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণার্থে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা বলেন, জেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের ফলে চাষীদের উদ্যান ফসল, ধান্যজমি, ফলজ, সবজি ফসলের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। কৃষকদের এ ক্ষতি কাটিয়ে উঠতে পরিষদ হতে সহায়তা প্রদানের অনুরোধ জানান তিনি।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা জেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সরকারের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন প্রত্যেকের পরিশ্রম ও আন্তরিকতার কারণে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি উন্নয়নমূলক কাজ। নিজেকে দেশের উন্নয়নকর্মী হিসেবে চিহ্নিত করে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সঠিক দায়িত্ব পালনই উন্নয়ন সংশ্লিষ্ট কর্মীদের সাফল্য ও অর্জন।


তিনি আরো বলেন, দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত হতে হবে। এই জেলার উন্নয়নে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হস্তান্তরিত বিভাগগুলো পরিষদের সাথে সমন্বয় রেখে কাজ করলে এ জেলার উন্নয়ন দ্রুতগতিতে এগিয়ে যাবে। তাই পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থেকে জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা সংক্রান্ত সকল তথ্য উপস্থাপন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ