• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়ি-লোগাং সড়কে
ছোট ছোট গাছের বোল্ডি দিয়ে সেতু নির্মাণ!

নতুন ধন চাকমা,পানছড়ি(খাগড়াছড়ি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2017   Sunday

সেতুর গোড়ায় ইটের ছোট ছোট গাছের বল্ডি। এর উপর বসানো হচ্ছে পাতাটন। নির্মাণ করা হচ্ছে সেতু। এটি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি-লোগাং সড়কের ভূজ্জনাল ছড়ার উপর নির্মিত বিকল্প সেতু। এ সড়কটি পানছড়ি উপজেলার পানছড়ি-লোগাং সড়কের একমাত্র সড়ক। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত অর্ধশত গাড়ী আসা-যাওয়া করে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আশংকা করছে এলাকাবাসী। ঘটতে পারে ব্যাপক প্রাণহানীও।

 

অপরদিকে, সেতুটির সড়ক তৈরীতে মাটিগুলো দেওয়া হচ্ছে শ্বশ্মানের মাটি কেটে। শ্বশ্মানের উত্তর দিয়ে মাটি কেটি বড় পুকুর করা হয়েছে। এতে শ্বশ্মানটি নদীর গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনার আশংকা করছে এলাকাবাসী।

 

সরেজমিনে দেখা গেছে, সংশ্লিষ্ট ঠিকাদারের বোলডোজার ড্রাইভার মোঃ রমজান আলী বোলডোজার দিয়ে বিকল্প সেতুর সড়ক ঠিক করছেন। তবে তিনি  শ্বশ্মানের মাটি কেটে নেওয়ার বিষয়ে এটি শ্বশ্মানের জায়গার তা জানেন না। অজান্তে কেটে নেওয়া হয়েছে। সেতুর কাজ শেষ হওয়ার পর মাটি ভরাট করে দেওয়া হবে।

 

এলাকাবাসী ধনঞ্জয় চাকমা জানান, এ শ্বশ্মানটি প্রায় ১০টি গ্রামের মানুষের শ্বশ্মান। সামান্য বিকল্প সেতু নির্মাণের জন্য আমাদের শ্বশ্মানটিও শেষ করে দেওয়া হচ্ছে। এলাকাবাসী অত্যন্ত সহজ সরল বিধায় কেউ কিছু করছে না।

 

এ ব্যাপরে ঠিকাদানের প্রকৌশলী মোঃ ওমর জানান, সেতুটি ধরে রাখার জন্য ছোট ছোট গাছের বল্ডি দিয়ে ওয়াল দেওয়া হয়েছে। ভেঙ্গে পড়বে না।

 

চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা বলেন-এ সড়ক লোগাং ও চেংগী ইউপি লোকজনের পানছড়ি যাওয়ার একমাত্র সড়ক। ভূজ্জনাল ছড়ার উপর নির্মিত বিকল্প সেতুটি ছোট ছোট গাছের বল্ডি দিয়ে দেওয়া হচ্ছে। খুবই ঝুকিপূর্ণ। যে কোনো মুহুর্তে ব্যাপক প্রাণহানি হতে পারে। যারা সেতু নির্মাণ করছে তারা এ ব্যাপারে তাকে কিছুই বলা হয়নি। যানমালের ক্ষতি হলে সব দোষ তাদের উপর পড়বে।

তিনি আরো জানান, এ ব্যাপারে লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।

 

সড়ক ও জনপথ বিভাগের পানছড়ি-লোগাং সড়কের দায়িত্বরত প্রকৌশলী মোঃ আলমগীর মুঠোফোনে জানান,বিকল্প সেতুটি মাত্র ২০ফুট দীর্ঘ। তাই ছোট ছোট গাছের বল্ডি দিয়ে নির্মাণ করা হলেও আশা করি কিছু হবেনা। তাড়াও এ সেতু দিয়ে ঠিকাদারের পাথর বোঝাই ট্রাক যাবে। ভারী যান চলাচল করতে পারবে। আশা  করা যাচ্ছে জানমালের ক্ষতি হবে না।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম মুঠোফোনে বলেন-বিকল্প সেতুটি নির্মাণ না করার জন্য প্রয়োজনীয় পদক্ষে নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ