• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2017   Sunday

রোববার রাঙামাটিতে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংগঠনের অংশগ্রহণে জলবায়ু অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সুশাসন বিষয়ক মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

 

সব সংস্থার কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করবে জলবায়ু তহবিলের সঠিক বাস্তবায়ন- এই বক্তব্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি এর উদ্যোগে সাবারাং রেস্টুরেন্ট-এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি চাঁদ রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির সদস্য সুস্মিতা চাকমা। মতনিবিনিময় সভায় জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপস্থাপনা করেন টিআইবি’র রাঙামাটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সিআইপিডি’র নির্বাহী পরিচালক জনলাল চাকমা, মিনারা আসাদ, সদস্য বাংলাদেশ মহিলা পরিষদ, এফপিএবি’র সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, ওয়েব এর নির্বাহি পরিচালক নেইপ্রু মেরী এবং সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী ও দৈনিক রাঙামাটির সংবাদ প্রতিনিধি মঈন উদ্দিন বাপ্পি।

 

সভায় সিআইপিডি’র নির্বাহী পরিচালক জনলাল চাকমা তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পে সুশাসনের বড় অন্তরায় হচ্ছে প্রকল্প বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব এবং প্রকল্প পেতে কমিশন দিতে হয়। এই চ্যালেঞ্জ গুলো যদি উত্তরণ করা যায় তাহলে জলবায়ু তহবিলের সঠিক ব্যবহার হবে। তাছাড়া এ বিষয়ে সকল পর্যায়ের মানুষের সচেতনতা প্রয়োজন। রাঙামাটিতে সাম্প্রতিক সময়ের যে পাহাড় ধ্বস এর অন্যতম কারণ হচ্ছে বন উজার এবং অপরিকল্পিতভাবে পাহার কেটে বাড়িঘর নির্মান। উক্ত বিষয়ে সকলের সচেতনতা প্রয়োজন”।

 

নুরজাহান পারুল বলেন রাজনৈতিক প্রভাবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প বরাদ্দ হয় এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ে কমিশন প্রদান করে প্রকল্প বরাদ্দ পেয়ে থাকে। ফলে প্রকল্পের সত্যিকার উপকারভোগীরা সুবিধা পায়না এবং জবাবদিহিতা থাকে না।

 

আশিকার প্রকল্প সমন্বয়কারী বিমল কান্তি চাকমা বলেন, চলমান মাস জুলাই ২০১৭ হতে আশিকা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে জন অংশগ্রহণ বৃদ্ধি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধির জন্য কার্যক্রম শুরু করেছে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং সচেতনতা বৃদ্ধি সম্ভব হবে।

 

উন্নয়ন সংগঠন এইচএসডিও এর চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন “ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে সরকারী ও বেসরকারী পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে মনিটরিং প্রয়োজন এবং শক্তিশালী নেটওয়ার্ক গঠন অত্যন্ত প্রয়োজন। তাছাড়া দুর্যোগকালীন সময়ে ত্রান কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসাধারণকে তাদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরী করা প্রয়োজন। তাহলে অনিয়ম,অব্যবস্থাপনা এবং দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ