• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জুরাছড়িতে ম্যালেরিয়া নির্মূল এ্যাডভোকেশী সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2017   Monday

 সোমবার জুরাছড়িতে  ম্যালেরিয়া নির্মূল বিষয়ক এ্যাডভোকেশী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা পরিষদের বিশ্রামাগারে অনুষ্ঠিত উপজেলায় স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি  ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যার উদয় জয় চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসার সভাপতিত্বে বশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, যক্ষা বাজার সহকারী ক্যাম্প অধিনায়ক সিনিয়র ওয়ারেন্ড অফিসার মোঃ হজরত আলী, জুরাছড়ি ও বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা ও সন্তোষ বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, স্বাস্থ্য পরিদর্শক সুনীল কান্তি চাকমা, ডাঃ এন্ড্রো বিশ্বাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা।

 

সভায় বক্তারা পার্বত্য এলাকায় সরকারী স্বাস্থ্য কর্মীদেরর পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থার ব্র্যাকসহ অন্যান্য সংস্থার স্বাস্থ্য কর্মীরা ম্যালেরিয়া নিয়ন্ত্রনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার পরেও যোগাযোগ ব্যবস্থা অউন্নতর কারণে পাহাড়ে এখনো ম্যালেরিয়া রোগে আক্রান্ত হচ্ছে। তবে সামাজিক ভাবে সচেতেনতা বৃদ্ধি করা সম্ভব হলে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব।

 

বক্তারা আরো বলেন, বর্ষার মৌসুমে মশার প্রজনন বেশী বৃদ্ধি পায়। যার কারণে এ সময়ের মধ্যে ম্যালেরিয়ার রোগের প্রক্ষোভ দেখা দেয়। সুতরাং  মশা প্রজনান চিহিৃত জায়গা জোপঝাড়, নালা, সেতসেতে মূলক জায়গা গুলো পরিস্কার করতে হবে। এছাড়া ঘুমানোর আগে অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।

 

সভায় বক্তারা উকিটনাশক যুক্ত মশারী যথাযথ ভাবে ব্যবহার না করার কারণে ম্যালেরিয়া নিমূল করা সম্ভব হচ্ছেনাউদ্বেগ প্রকাশ করেন।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা বলেন, জুরাছড়ি উপজেলায় দুর্গমতা ও যোগাযোগের বিচ্ছন্নতার কারণে মৈদং এবং দুমদুম্যা ইউনিয়নে অধিকাংশ ম্যালেরিয়া রোগী চিহিৃত হচ্ছে। তবে স্বাস্থ্য কর্মীদের নিরলস প্রচেষ্টায় অনেকটা নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

 

তিনি বিগত চার বছরের ম্যালেরিয়া রোগীর পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৪ সালে ২ হাজার ৬ শ ৪৬ জন, ২০১৫ সালে ১ হাজার ৬শ ৮৬ জন, ২০১৬ সালে ১ হাজার ১শ ১জন, ২০১৭ সালে ৩শ ২৩জন ম্যালেরিয়া রোগী চিহিৃত হয়েছে। তবে এর মধ্যে কোন রোগী মারা যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ