• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প থেকে
লংগদুতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের বাসগৃহের নক্সা তৈরীর নির্দেশ ইউএনও-কে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2017   Wednesday
no

no

রাঙামাটির লংগদুতে যুবলীগ নেতা হত্যা ঘটনাকে কেন্দ্র করে তিন টিলাসহ তিনটি পাহাড়ী গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থদের বসত ঘর নির্মাণের জন্য প্রাক্কলন ব্যয় ও নক্সা তৈরী করে জরুরী ভিত্তিতে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প।

 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গেল ১১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক আবুল কালাম শামসুদ্দিনের স্বাক্ষরিত পাঠানো চিঠিতে উল্লেখ করা, গত ২০ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাধ্যমে পাঠানো এক চিঠিতে লংগদু উপজেলায় অগ্নিকান্ডে ভূস্মিভূত ২১২টি পরিবারের ঘরবাড়ি (৩ কক্ষ বিশিষ্ট ১টি সেমি পাকা ঘর, ১টি রান্নাঘর ও ১টি শৌচাগার ও ৮টি দোকান ঘর নির্মানের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। তাই আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় সংশোধিত ডিপিপিতে তিন পার্বত্য জেলা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় পাহাড়ী জনগোষ্ঠীদের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণের সংস্থান রয়েছে। ডিপিপি অনুযায়ী প্রতিটি ঘরের প্রক্কালিত মূল্য আইটি ভ্যাটসহ ৫লাখ ২৫ হাজার টাকা ধরা হয়েছে। তবে প্রতিটি বাসগৃহ নির্মানের জন্য চাহিদা অনুযায়ী আইটি ভ্যাট শতকরা ১০ শতাংশ বাদ দিয়ে ৪ লাখ ৭২ হাজার টাকা প্রদান করা হবে। চিঠিতে এসব বাসগৃহের প্রাক্কলন ব্যয় অনুযায়ী নক্সা তৈরী করে জরুরী ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

 

এ ব্যাপারে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাদ্দেক মেহেদী ইমাম জানান, নির্দেশ অনুযায়ী বাসগৃহের নক্সা তৈরী করা হচ্ছে। তবে চিঠিতে বাসগৃহ নির্মাণে প্রাক্কলনের ব্যয় উল্লেখ রয়েছে। তাই বাসগৃহের নক্সা তৈরী করে কয়েক দিনের মধ্যে পাঠানো হবে।

 

উল্লেখ্য গত ১ জুন দিঘীনালা-খাগড়াছড়ি সড়কের খাগড়াছড়ি সদর থানার চার মাইল এলাকায় স্থানীয় যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম নয়নের লাশ পাওয়া যায়। পরদিন ২ জুন সকালে লংগদুর বাট্ট্যাপাড়া থেকে লংগদু সদর পর্যন্ত লাশ নিয়ে স্থানীয় বাঙালী মিছিল বের করে। এ সময় তিনটিলা,মানিকজোড় ছড়া ও বাট্টাপাড়ায় পাহাড়ীদের ঘর বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়। এতে ২১২টি পাহাড়ীদের ঘরবাড়ি ও ৮টি দোকানঘর সম্পুর্ণ পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যান গুণামালা চাকমা নামে এক বৃদ্ধা ।এই ঘটনায় লংগদু থানার পুলিশ উপ পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩/৪শ জন অজ্ঞাত জনকে আসামী লংগদু থানায় একটি মামলা দায়ের করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ