• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আলীকদমে ইউএনও’র বিদায়-বরণে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Feb 2015   Thursday


বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাকাব্বীর আহমেদের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিনকে বরণে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে বিদায়-বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। মঞ্চে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাইনথপ ¤্রাে, ১নং আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ও ২নং চৈক্ষং ইউপি চেয়রম্যান মো. জয়নাল আবেদীন।


অনুষ্ঠান শুরুতে বিদায়ী ইউএনও মোতাকাব্বীর আহমেদ ও নবাগত ইউএনও মো. আল আমিনের হাতে ফুলের তোড়া এবং পরে ক্রেষ্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম। এছাড়া স্থানীয় কর্মচারী ক্লাব ও পাঠাগারের প্রতিনিধিরাও বিদায়ী-বরণীয় অতিথির হাতে ফুলের তোড়া তুলে দেন।


সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানার সঞ্চালণায় বক্তব্য দেন, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটন, উপজেলা প্রকৌশলী ফজল আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ, সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মো. ইয়াছিন শরীফ চৌধুরী, কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা এসএম মোহসিন সরদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, বিএনপি সিনিয়র সহ-সভাপতি মাশুক আহমেদ, যুবলীগ সভাপতি এম. কফিল উদ্দিন, ছাত্রলীগ সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, মো. আবু হানিফ ও শিক্ষক প্রতিনিধি মো. হাসান মুরাদ প্রমূখ। সন্ধ্যায় একই মঞ্চে ঝিলিক, প্রতিভা শিল্পী গোষ্ঠি ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদায়ী সংবর্ধনাকে স্মরণীয় দিন উল্লেখ করে ইউএনও মোতাকাব্বীর আহমেদ বলেন, দায়িত্ব পালনে বিবেকের কাছে আরো বেশি দায়বদ্ধ হলাম। এ সময় তিনি উপজেলায় কর্মময় জীবনে স্মৃতিচারণ করেন। নবাগত ইউএনও মো. আল আমিন উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ