• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2015   Friday

বান্দরবানের লামা উপজেলায় নব নির্মিত বাস্তবায়নাধীন ৪টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধনকৃত স্থাপনাাগুলো  হল লামা পৌর এলাকার নোয়াপাড়ায় ত্রিপুরা কল্যাণ সংসদ ভবন,মাতামুহুরী কলেজ ও মসজিদ এবং মধুঝিরিস্থ মাষ্টার পাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্সের নব নির্মিত ভবন এবং লামা উপজেলা প্রশাসন সংলগ্ন অফিসার্স ক্লাবের অফিস ভবন।

 

উদ্বোধনকালে এসময় উপস্তিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী মুজিবুর রহমান, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আল্ মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার সুমি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক লক্ষীপদ দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান, বান্দরবান জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু ইউছুফ ভূইয়া প্রমুখ। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী লামা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে লামা বাজার চৌরাস্তা মোড়ে আয়োজিত জনসভায় যোগদান করেন।

 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি গত ছয় বছরে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে উল্লেখ করে বলেন, একটি ঘরে চুরি হলে অন্তত ঘরের বেড়া থেকে যায়। কিন্তু কোন ঘরে আগুন লাগলে আর কিছুই থাকে না। তাই সবাইকে আগুন থেকে রক্ষা পেতে সকলকে সতর্ক থাকার দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ