• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

জুরাছড়িতে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ১৬৩ পরিবারকে আর্থ সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Aug 2017   Thursday

 সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় জুরাছড়িতে ক্ষতিগ্র্স্থ ১৬৩ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

 

একশনএইড-বাংলাদেশ ও ষ্টার্ট ফান্ড সহায়তায় গ্রীনহিল স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  সাধনান্দ চাকমা। এসময় গ্রীনহিলের পরিচালক (অর্থ ও প্রশাসন) উপাল কান্তি মুৎসুদ্দি, মনিটরিং অফিসার মানস মুকুর চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দীপক চাকমা, সিনিয়র কর্মকর্তা এবং গ্রীন হিলের  অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

 

অনুষ্ঠানে গেল ১৩ জুন প্রাকৃতিক দূর্যোগ কবলিত জুরাছড়ি উপজেলার দুমদুম্যা, মৈদং, বনযোগীছড়া ও জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের অধীনে অধিবাসীদের মধ্যে ১৬৩ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে  ৬ লক্ষ ৮২হাজার টাকা জরুরী আর্থিক সহায়তা প্রদান করেছে। এতে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত ৬পরিবারকে নয় হাজার টাকা করে চুয়ান্ন হাজার এবং আংশিক ১৫৭ পরিবারকে চার হাজার টাকা করে ছয় লক্ষ আঠাশ হাজারসহ সর্বমোট  ছয় লক্ষ বিরাশী হাজার টাকা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা সকলেরই প্রাকৃতিক দুযোর্গের পূর্বের প্রস্তুতি’র উপর সচেতনতার প্রয়োজনীয়তার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহার ও সংরক্ষণের উপর সচেতনতার জরুরী প্রয়োজনীয়তার বিষয়ের আলোকপাত করেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা গ্রীন হিলের এই প্রয়াস ও উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রহস্তদের সহায়তা করতে এগিয়ে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ক্ষতিগ্রস্থদের প্রাপ্ত অর্থ যথাযথভাবে প্রয়োজনীয় কাজে ব্যয় করার জন্য  অনুরোধ জানান্।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ