• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচী উপলক্ষে দলীয় সভা

বাঘাইছড়ি প্রতিনিধি/স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2017   Saturday

বিএনপির সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য পদ নবায়নের কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাঙামাটির বাঘাইছড়িতে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা সদরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারের প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী সভায় প্রধান অতিথি হিসেবে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বাঘাইছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া।


এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাহারি, সাবেক মেয়র মো. আলমগীর কবির, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ছিদ্দিক আলী, যুবদল নেতা আবদুল হালিম, উপজেলা ছাত্র দলের সভাপতি শাহ আলম, উপজেলা জিয়া পরিষদের নেতা আলোক বিকাশ চাকমা, বিএনপি খেদারমারা ইউনিয়ন সভাপতি, আমতলী ইউনিয়ন সভাপতি ও জালাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন যুবদল নেতা মো. শাহজাহান চৌধুরী।


অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দলের জেলা সভাপতি মো. শাহ আলমের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন অভিযোগ এনে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করে শাহ আলমকে তার নিজ বাড়ির এলাকা বাঘাইছড়িতে যেতে দেয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ