• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

খাগড়াছড়িতে হামলার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ- মিছিল ও স্বারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2017   Sunday

শ্রমিক লীগের যুগ্ন আহ্বায়ক সুরুজ মিয়া ও তার জামাতা সদর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনসহ দলীয় কর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আওয়ামীলীগের সভাপতির বরাবরে স্বারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ।

 

রোববার সকাল ১১ টায় খাগড়াছড়ি কদমতলী জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে কোট বিল্ডিল হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে এসে খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবরে স্বারক লিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। স্বারক লিপিতে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রন বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি মনির হোসেন খান,সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া.যুগ্ন সম্পাদক নির্মলেন্দু চৌধরীসহ ১২জন স্বাক্ষর করেন।


স্বারক লিপিতে উল্লেখ করেন বহিস্কৃত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাহেদুল আলম ও তার দুই ভাই মেয়র রফিকুল আলম এবং জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পদক মোঃ দিদারুল আলম ও যুগ্ন সম্পাদক এসএম শফি এবং শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাঠিায়ারী মিলে দলীয় কর্মীদের উপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হামলা চালাচ্ছে।


সর্বশেষ গেল মঙ্গলবার শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক সুরুজ মিয়ার উপর এবং পরের দিন তার জামাতা সদর উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের উপর হামলা করে সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলমে দলের লোকজন।


এ ঘটনায় মেয়র রফিকুর আলম ও তার ভাই জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলমসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন শ্রমিক লীগের আহ্বায়ক জানু শিকদার ।

 

এদিকে মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে মেয়র রফিকুল আলমের সমর্থকরাও।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ