• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

১৫ দিন উৎপাদন বন্ধ থাকা কেপিএম-এর পূনরায় কাগজ উৎপাদন শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2017   Sunday

টানা বর্ষন ও পাহাড়ি ঢলের পানিতে কর্ণফুলী নদীর তলদেশে থাকা কেপিএম’র পাম্প হাউজ নষ্ট হয়ে পড়ার কারণে ১৫ দিন ধরে উৎপাদন বন্ধ থাকা কর্ণফুলী পেপার মিলে  রোববার সকাল থেকে পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

 

স্থানীয়রা জানায়, কর্ণফুলী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কেপিএম এর পাম্প হাউজের ভিতরে থাকা মোটরগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এতে পানির অভাবে মিলের উৎপাদন বন্ধসহ এলাকার সাপ্লাই পানি সরবরাহ বন্ধ থাকে।  ফলে কেপিএম এলাকার ১৫ হাজার জনগোষ্ঠির খাবার ও ব্যবহারের পানির তীব্র সংকটের ফলে শ্রমিক-কর্মচারী ও আবাসিক লোকদের ভোগান্তি চরমে উঠে।


সূত্র জানায়, কাপ্তাইয়ের বড়ইছড়িস্থ ওয়াগ্গা ছড়ায় কর্ণফুলী পেপার মিলে পানি সরবরাহের প্রধান পাম্প হাউজটির অবস্থান। পাশের কর্ণফুলী নদী থেকে পানি নিয়ে মিলের কাগজ উৎপাদন ও মিলের আবাসিক এলাকায় পানির চাহিদা মেটানো হয়। পাহাড়ি ঢল ও কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানি বাঁধের ১৬ স্পিলওয়ে খুলে দিয়ে কর্ণফুলী নদীতে ছেড়ে দেয়ায় গেল ২২ জুলাই থেকে কর্ণফুলী নদীতে থাকা কেপিএম’র পাম্প হাউজটির সবক’টি মোটর গভীর পানির নিচে তলিয়ে যায়। ফলে পাম্পহাউজটিতে পলিজমে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।  পেপার মিলের উৎপাদন ও সকল শ্রমিক-কর্মচারী ও আবাসিক এলাকার লোকদের পানি সরবরাহ গেল ১৫দিন ধরে বন্ধ থাকে।

 

মিলটির ব্যবস্থাপনা পরিচালক ড. এম এম এ কাদের জানান, কর্ণফুলী নদীর ৪০ ফুট নিচে পানির পাম্প হাউজে ত্রুটি দেখা দেয়ায় পানি সরবরাহ বন্ধ থাকে। নৌবাহিনীর ডুবুরি দিয়েও পাম্পগুলো মেরামতের চেষ্ঠা চালানো হয়। সম্ভব না হওয়ায় কেপিএমের উৎপাদন কার্যক্রমও বন্ধ হয়। কাপ্তাই বাঁধের অতিরিক্ত পানি কর্ণফুলী নদীতে ছাড়ার কারণে নদীর স্রোত বেশি হওয়ায় পলি জমে পাম্প হাউজের মোটর গুলো অকেজো হয়ে পড়ে বলে তিনি জানান। 

 

তিনি আরো জানান, গেল শনিবার বিকেলে যান্ত্রিক ত্রুটি সারিয়ে মিলে পানি সরবরাহ স্বাভাবিক হবার পর রোববার থেকে পুনরায় কেপিএম’র কাগজ উৎপাদন শুরু  হয়েছে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ