• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বনার্ঢ্য আয়োজন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2017   Tuesday

সনাতনি সমাজের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী বর্নাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষে প্রস্ততি সম্পন্ন করেছে কাপ্তাই উপজেলার আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয়, মিশন নামহট্র সংঘ এবং চন্দ্রঘোনা ভাগবত সংঘ।

 

চন্দ্রঘোনা কয়লার ডিপু ভাগবত সংঘের সভাপতি উৎপল ভট্রাচার্য্য জানান আগামী ১৪ আগস্ট শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়লার ডিপু প্রকল্প হরিমন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কেপিএম হরিমন্দির হতে উপজেলা সদর প্রদক্ষিন করে আবারোও চন্দ্রঘোনা হরিমন্দিরে এসে শেষ হবে। এছাড়া এ দিন কয়লার ডিপু হরিমন্দিরে অনুষ্ঠিত হবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান,  ধর্মীয় আলোচনা,গীতাপাঠ প্রতিযোগিতা এবং পুরস্কার  বিতরন অনুষ্ঠান।

 

এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকা আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করছে নানা অনুষ্ঠান মালা। বৈদান্তিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ দাশ জানান ১৪ আগস্ট শ্রীকৃষ্ণ পূজার মাধ্যমে ৩ দিন ব্যাপি অনুষ্ঠান মালা শুরু হবে। ১৫ আগস্ট বেতার শিল্পী ঝুলন দত্তের পরিচালনায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

এছাড়া ভাগবতীয় আলোচনা, অষ্টপ্রহর ব্যাপি নাম সংকীর্ত্তন এবং মহা প্রসাদ বিতরন করা হবে। চন্দ্রঘোনা মিশন এলাকা নামহট্র সংঘ জন্মাষ্টমী উপলক্ষে নানা ধর্মীয় কর্মসুচী হাতে নিয়েছে। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য সকলকে জন্মাষ্টমীর কর্মসুচিতে অংশ নেবার অনুরোধ জানিয়েছেন।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: নুর জানান হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ