• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ের শোভাযাত্রা ও আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2017   Monday

ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার কাপ্তাইয়ের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কেপিএম মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট চিকিৎসক কেপিএম হরি মন্দিরের প্রাক্তন সভাপতি ডা: বি কে দেওয়ানজি। পরে শোভাযাত্রাটি কেপিএম কয়লার ডিপু হরিমন্দির  থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি উপজেলা সদর প্রদক্ষিন করে আবারও মন্দিরে গিয়ে শেষ হয়। কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ৭ টি মন্দিরের ভক্তরা এবং চন্দ্রঘোনা মিশন এলাকা নামহট্র  সংঘের ভক্তরা সহ শত শত নর নারীরা অংশ নেন।

 

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী  কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই উপজেলা আ`লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্রাচার্য্য, ভাগবত সংঘের সভাপতি উৎপল কুমার ভট্রাচার্য্য, কেপিএম হরিমন্দিরের সহ সভাপতি তপন কুমার মল্লিক।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্ত।

 

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: নুর, কাপ্তাই ট্রাফিক বিভাগের পরিদর্শক তারক চন্দ্র পাল,কেপিএম হরিমন্দিরের সভাপতি পেপার মিলস লিমিটেডের জিএম প্রকৌশলী স্বপন সরকার,কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন, সাংবাদিক মামুন, রাইখালি ত্রিপুরা সুন্দরী কালি মন্দিরের সভাপতি মিলন কান্তি দে, সীতা মন্দিরের সভাপতি আশীষ দাশ, ভাগবদ সংঘের সদস্য বিপ্লব দাস, আশু দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক-অমিত বিশ্বাস বাবলু,  চন্দ্রঘোনা মিশন নামহট্র সংঘের সভাপতি পরিতোষ প্রভুসহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সনাতনি সম্প্রদায়ের নর নারীরা উপস্হিত ছিলেন।

 

এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে চন্দ্রঘোনার মিশন এলাকা  চন্দ্রঘোনা মিশন এলাকা নামহট্র সংঘ  সকালে বের করা বর্নাঢ্য শোভাযাত্রা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সোমবার থেকে আদি নারায়ন বৈদান্তিক বিদ্যালয়ের আয়োজনেথেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান মালা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ