• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাঙামাটিতে শোভা যাত্রা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2017   Monday

ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোমবার রাঙামাটিতে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির উদ্যোগে শাহবহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে অয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সাংসদ ঊষাতন তালুকদার। বক্তব্যে দেন  অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল্লাহ, পূজা উদযাপন কমিটি জেলা শাখার সভাপতি অমর কুমার দে ও রাঙামাটি পুরোহিত কর‌্যাণ সমিতির সভাপতি নির্মল চক্রবর্তী প্রমুখ। 

 

আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষরা বিভিন্ন ব্যানার ফেষ্টুন নিয়ে মঙ্গল শোভা যাত্রায় অংশগ্রহন করেন।

 

এদিকে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এসময় পৌর এলাকার মঠ মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ