• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় সরকারী সিল মারা ১৮৪ বস্তা চাল জব্দ

Published: 09 Aug 2017   Wednesday

লামা বাজারের রনি ষ্টোর নামের একটি দোকান থেকে বুধবার দুপুর সাড়ে বারটার সময় ১৮৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। 

জানা যায়, বুধবার দুপুরে লামা বাজারের রনি ষ্টোরের মালিক রনি কর্মকার সরকারী সিলামারা চালের বস্তা পরিবর্তন করার সময় উপস্থিত জনগণ উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) লামা সায়দ ইকবালকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি ষ্টোর থেকে সরকারী ১৮৪ বস্তা চাল জব্দ করা । চালের বস্তার গায়ে খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচি ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডি’২০১৭ কর্মসূচির চাল ও খাদ্য বান্ধব র্কমসূচি খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয় লেখা রয়েছে। প্রতিটি বস্তার ওজন রয়েছে ৩০ কেজি করে। পরে চালের গুদাম তালা মেরে সিলঘালা করে দেযা হয়।


রনি ষ্টোরের মালিক রনি কর্মকার জানিয়েছেন, চাল গুলো আলীকদম খাদ্য গুদাম থেকে মঙ্গলবার বিকালে আব্দুর রহিম নামক এক ডিলার লামা বাজারে এনে তার দোকানে পৌঁছে দিয়েছেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে প্রতি বস্তায় চাউল রয়েছে। পরে আব্দুর রহিম ৫০ কেজি করে বস্তার চাল মেপে ১৬৪০ টাকায় তার কাছে বিক্রি করে।


তবে আলীকমের এ চাল ব্যাবসায়ী আব্দর রহিম জানান, তার এ চাল মঙ্গলবার আলীকদম খাদ্য অফিস থেকে উত্তোলন করে লামা বাজারের চাল ব্যবসায়ী রনি র্কমকারের কাছে ৩০ কেজি বস্তায় ১৮৪ বস্তা চাল বিক্রি করেছেন।
আলীকদম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মংহ্লাপ্রু মার্মা জানান,চালগুলো আলীকদম খাদ্য গুদাম থেকে গেল ৮ আগষ্ট তারিখে নেওয়া হয়েছে। এছাড়া তিনি আর কোন তথ্য দিতে রাজি হননি।


আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম জানান,আটককৃত চাউল আলীকদমের বিভিন্ন ইউনিয়নের দুর্গমের ভিজিডির চাল। খাদ্য গুদাম কর্মকর্তার সহায়তায় চাল বিতরণ না করে সুযোগ বুঝে ডিলারের মাধ্যমে সংশ্লিষ্টরা কালো বাজারে বিক্রয় করে দিয়েছে।


বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, গেল ৩০ জুন ভিজিডি কর্মসূচির সর্বশেষ ডিও ছাড় করা হয়েছে। বর্তমান অর্থবছরের ডিও ছাড়ার মত কর্মসূচির কোন বরাদ্দ আসেনি। বন্যার কিছু চাল জিআর খাতের বরাদ্দ ছাড়া হয়েছে। জুনের পরে খাদ্য বান্ধব কর্মসূচির কোন চালের ডিও প্রদান করা হয়নি। তবে খাদ্য বান্ধব কর্মসূচির ব্লক মারা বস্তা দিয়ে ভিজিডি কর্মসূচির চালের প্যাকেট করা হয়েছে।


লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন জানান, রনির দোকার থেকে ১৮৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চালের বিষয়ে যাচাই বাছাই চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ