• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

লামায় ভিজিডির জব্দকৃত ১৮৪ বস্তা জব্দের প্রকৃত ঘটনা অধরা থেকে গেলো !

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Aug 2017   Thursday

লামা বাজারের নিউ রনি স্টোরে সরকারের ভিজিডি ও খাদ্য বান্ধব কর্মসূচীর ব্লক সম্বলিত ১৮৪ বস্তা চাল আটককে কেন্দ্র করে ধুম্রজালের সৃষ্টির ঘটনার মাঝে প্রশাসনের প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে সকলেই হতাশ হয়েছেন।

 

রনি স্টোর থেকে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাল গুলো জব্দ করার পর চালের বৈধতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে  বৃহস্প্রতিবার লামা উপজেলা প্রশাসন জব্দকৃত চাউল গুলো বৈধতা দিয়ে ছেড়ে দিয়েছে। অধিকর তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসতো বলে দাবী করছেন সচেতন মহল।

 

এদিকে রনি স্টোরের মালিক রনি কর্মকার ও ডিও ব্যবসায়ী ডিলার মো. রহিম রেশন সামগ্রী ক্রয়ের ডিও লেটার উপস্থাপন করেছেন। এতে লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু ও সহকারী কমিশনার ভূমি সায়েদ ইকবাল বৃহস্পতিবার রনি স্টোরে সরজমিনে পরিদর্শন করে জব্দকৃত চাল গুলো রেশনের চাল বিবেচনায় ভিজিডি ব্লক সম্বলিত চাল গুলোর উপর থেকে আরোপিত সিলগালা তুলে নেন। তবে এসময় উপজেলা নির্বাহী অফিসার ডিও ব্যবসায়ী এবং রনি স্টোরের মালিক থেকে পৃথক মুচলেখা নেন।

 

এদিকে বৃহস্পতিবার আলীকদমের চার ইউপি চেয়ারম্যান আলীকদম প্রেস কাবে সংবাদ সম্মেলনে দাবী করেছেন, লামায় রনি স্টোরের জব্দকৃত চাল  আলীকদমের ভিজিডি কর্মসূচীর নয়। তবে এ চাউল  নিয়ে সৃষ্ট জটিলতার অবসান না ঘটিয়ে তাড়াহুড়া করে বৈধতা দিয়ে ছেড়ে দেওয়ায় জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে।জব্দকৃত সরকারী চাউল গুলো কোথাকার চাউলের সঠিক তথ্য অধরায় থেকে গেলো। প্রশ্ন থেকে গেলো লামা- আলীকদম উপজেলায় সরকারী বরাদ্দকৃত চাউলের সুষ্ঠ বন্টন নিয়েও প্রশ্ন।

 

বান্দরবান জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান,১৫/১৬টি ভিজিডির ব্লক সম্বলিত বস্তায় রেশনের চাল সরবরাহ করা হয়েছে।

 

আলীকদম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডি কর্মসূচীর ব্লক লাগানো চালের বস্তা রেশনের চাল হিসাবে সরবরাহ করে আলীকদম খাদ্য গুদামের কর্মকর্তা কর্মচারীরা সতর্কতার পরিচয় দেননি। যার কারণে এলাকায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ চাউল নিয়ে কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না।

 

আলীকদম উপজেলা খাদ্য অফিসার মংহ্লাপ্রু মার্মার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গেল ৩১ জুলাই আলীকদম সেনা জোনের বরাদ্দকৃত ৩৯টন ৫শত কেজি চাউল ৫০ কেজি বস্তায় ডিও-এর মাধ্যমে চাউল নিয়ে যায়। তবে এ চাউলের তিন ধরনের সিলমারা ছিল।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ