• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ভারী বর্ষনে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়িতে আকস্মিক বন্যা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2017   Saturday

ভারী বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় নিমনাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বর্তমান প্রায় ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন।


জানা যায়, ভারী বর্ষনের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যায়। এতে নিমনাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এতে কমপক্ষে ১৩ শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে স্থানীয় প্রশাসনের খোলা আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। এসব কেন্দ্রগুলো হল কিশালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়, মধ্যম পাড়া বায়তুশরফ ও বাঘাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বাঘাইছড়ি ইউনিয়নের পূর্বলাল্যাঘোনা এলাকার জমরি মেম্বার ওর্য়াডের প্রায় শতাধিক পরিবার বটতলী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য জেলা প্রশাসন থেকে ১০ মেট্রিক টন এবং বাঘাইছড়ি পৌর সভা থেকে ৫ মেট্রিকটন খাদ্য শষ্য বরাদ্দ দেয়া হয়েছে।


বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকতা মোঃ আল ইমরান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ইতিমধ্যে ২শ হেক্টর রোপা আমন ধান পানিতে তলিয়ে গেছে।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে।ইতিমধ্যে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আশ্রিতদের শুকনা খাবার ব্যবস্থা করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ