• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ইউনিসেফের কান্ট্রি রিপ্রেনজেটিভ-এর সাক্ষাত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Feb 2015   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের কান্ট্রি রিপ্রেনজেটিভ এডোয়ার্ড বেইকবেডার সৌজন্য সাক্ষাতকার করেছেন।

 

রাঙামাটি পার্বত্যজেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার সাথে তার অফিস কক্ষে  বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের কান্ট্রি রিপ্রেনজেটিভ এ সৌজন্য সাক্ষাতকার করেন।  সাক্ষাৎকালে এসময় উপস্থিত ছিলেন সফল হবে।  

  

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ইউনিসেফের ডিভিশনাল প্রোগ্রাম অফিসার মাধুরী ব্যাণার্জী, প্রোগ্রাম অফিসার উম্মে হালিমা, প্রোগ্রাম অফিসার লীনা লুসাই, রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

এসময় পরিষদ চেয়ারম্যান বলেন, তিন পার্বত্য জেলায় জিওবি-ইউনিসেফ পরিচালিত ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প’ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ১৯৮৫ সালে সৃষ্টি হওয়া এ প্রকল্পটি পার্বত্য চট্টগ্রামের গ্রামীণ পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সুবিধা প্রদান, নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজসেবা এবং কৃষি সম্প্রসারণ বিভাগের সাথে ইউনিসেফের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের সম্পৃক্ততা থাকায় এ জেলার সামগ্রিক উন্নয়নে গতিশীলতা আনয়নে হস্তান্তরিত বিভাগগুলোকে আরও নিবিড়ভাবে ব্যবহার করা হবে বলে মন্তব্য রাখেন। তিনি সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়া কেন্দ্রগুলো সংস্কার, শিশুদের খাবারের ব্যবস্থা এবং স্কুল ড্রেস দেয়ার প্রস্তাব দেন।

 

কান্ট্রি রিপ্রেনজেটিভ বলেন, ইউনিসেফের অর্থায়নে পরিচালিত ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প’টি এমন একটি প্রকল্প যেটি পার্বত্য চট্টগ্রাম ব্যতীত বাংলাদেশের সমতল অঞ্চলে আর কোথাও প্রচলিত নেই। গ্রামের শিশুদের সামগ্রিক উন্নয়নে প্রকল্পটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। পার্বত্য চট্টগ্রামে এ প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় একই আদলে নতুন একটি প্রকল্প বাংলাদেশের সমতল অঞ্চলে শুরু করা যায় কিনা এ বিষয়ে তিনি একটি প্রস্তাবনা দেয়ার চিন্তা-ভাবনা করছেন। এছাড়া বিখ্যাত গায়ক জর্জ হ্যারিসন ফান্ডের মাধ্যমে পরিচালিত হ্রদ এলাকায় বসবাসরত শিশুদের শিক্ষা উন্নয়নের প্রকল্পটি শেষ হয়ে গেলেও এটিকে কিভাবে ইউনিসেফের অন্য প্রকল্পের মধ্য দিয়ে সাহায্য করা যায় সে বিষয়ে ইউনিসেফ কাজ করে যাবে বলে তিনি মন্তব্য করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ