• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2017   Tuesday

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে  সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালী বের করে র‌্যালটি কোট বিল্ডিং মোড় হয়ে শহরের শাপলা চত্তর ঘুরে এসে টাউন হল মাঠে চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এর পর ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এবং জেলা প্রশাসক মোঃ রাশেদুল  ইসলাম,পুলিশ সুপার মোঃ আলী আহম্মদ খান, খাগড়াছড়ি প্রেস ক্লাব এবং পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলো ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। র‌্যালীতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। পরে টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এদিকে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন গুলো জেলা আওয়ামীলীগের কদম তলী অস্থায়ী কার্যালয় থেকে শোক র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে টাউন হলে চেতনা মঞ্চে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  র‌্যালীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনেরনেতৃ বৃন্দরা অংশগ্রহন করে। এছাড়া দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরন ও কাঙ্গালি ভোজের আয়োজন করে জেলা আওয়ামীলী।

 

এছাড়া ও জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ