• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

২১শে আগষ্ট স্মরণে জুরাছড়িতে শোক ও আলোচনা সভা

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2017   Monday

২১শে আগষ্ট গ্রেনেট হামলার স্মরণে  সোমবার জুরাছড়িতে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে উপজেলার বিশ্রামাগার মিলনায়তনে আলোচনা সভায়  সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমার।

 

উপজেলা আওয়ামী যুবলীগ নেতা রন্টু চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বনবিহারী চাকমা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জ্ঞানমিত্র চাকমা জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, সহ-সভাপতি চিরঞ্জীব চাকমা, সহ-সভাপতি অনিল কুমার কার্বারী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক পবন বিকাশ চাকমা, যুবলীগ নেতা অরবিন্দু চাকমা, কৃষকলীগের সভাপতি রিতেশ চাকমা, মহিলা আওয়ামীলীগের সভাপতি কলপিতা চাকমা, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিতা চাকমা, জুরাছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি রিকো চাকমা, সাধারণ সম্পাদক ধনবিকাশ চাকমা প্রমুখ। এসময় দলের  অঙ্গ সংগঠনের নেতা-কর্মীররা উপস্থিত ছিলেন।

 

সভায় জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও উন্নয়নমূখী সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমানে দেশে বন্যা পরিস্থিতি মোকাবেলা’সহ বণ্যায় ক্ষতিগ্রস্থ দূর্গতদের উন্নয়নে  এ সরকার কাজ করে যাচ্ছেন।

 

তিনি আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন মহল সাধারণ জনগনদের বিভিন্ন প্রতিশ্রুতী দিলেও অবৈধ অস্ত্র সন্ত্রাসী মুলক কার্যকলাপের মধ্য দিয়ে নির্বাচনে তারা অস্ত্রবাজী করে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করেছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের বিগত ধরনের নাসকতামুলক কার্যকলাপ ঠেকাতে  সকল নেতৃবৃন্দকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

 

জননেতা দীপংকর তালুকদারের নের্তৃত্বে আগামী নির্বাচনে ২৯৯নং আসনটি জয় করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার লক্ষ্যে নেতাকর্মীদের কাজ করার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ