• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সফরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2017   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে দুদিনের সফর এসেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস। সফরকালে তিনি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত ছাড়াও পার্বত্য আঞ্চলিক পরিষদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্ব প্রতিষ্ঠানের সাথে সাক্ষাত করেছেন। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাকালে এসময় জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি সদস্য সবির কুমার চাকমা ও রেমলিয়ানা পাংখোয়ার ছাড়াও জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, ইউএনডিপি-সিএইচটিডিএফ’র কর্মকর্তা বিপ্লব চাকমা, ডিষ্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য চাকমা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিনস বলেন, গত ১৩জুন রাঙামাটিতে প্রবল বর্ষণে পাহাড় ধসের পেছনে অনেক কারণ থাকলেও এগুলো অনুসন্ধানে কোন বিজ্ঞানভিত্তিক গবেষণা বা অনুসন্ধান করা হয়নি। পার্বত্য জেলা পরিষদ যদি এই বিষয়ে বিজ্ঞানভিত্তিক কারণ অনুসন্ধান করতে চায় সেক্ষেত্রে ইউএনডিপি এবিষয়ে কারিগরী সহায়তা দিতে পারে।


পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যা বৃদ্ধি এবং জমির উপর চাপের কারণে খাদ্যের নিরাপত্তাহীনতা সৃষ্টি হচ্ছে উল্লেখ এর থেকে পরিত্রাণের উপায় হিসাবে সনাতন পদ্ধতিতে চাষের পরিবর্তে অন্য কোন বিকল্প পদ্ধতিতে খাদ্য নিরাপত্তা সৃষ্টি করা যায় কিনা তিনি জেলা পরিষদকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।


জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা বলেন, প্রতি বছরই জেলা পরিষদ হতে বাগান চাষীদের বিনামূল্যে চারা বিতরণ করা হয়। প্রকৃত দরিদ্রদের বাগান ও গবাদি পশুপালনে উদ্বুদ্ধ করতে পারলে পার্বত্য অঞ্চলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি পার্বত্য জেলায় শিক্ষা-স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে কাজ করায় ইউএনডিপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ