• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ ৫দফা দাবিতে নানিয়ারচর ও কাউখালীতে পিসিপি’র বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2015   Tuesday

সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবিতে মঙ্গলবার নানিয়ারাচর ও কাউখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপির নানিয়ারচর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি নানিয়ারচর উপজেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা। বক্তব্য রাখেন পিসিপি’র জেলা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা, ২নং নানিয়ারচর ইউনিয়নের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, ৪নং ওয়ার্ডের মেম্বার সেন্টু চাকমা ও যুব নেতা অতীশ চাকমা। এর আগে একটি  বিক্ষোভ মিছিল বের হয়েছে নানিয়ারচর বাজার প্রদক্ষিণ করে।

 

অপরদিকে, একই দাবিতে কাউখালী উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিসিপি কাউখালী উপজেলা  শাখার সভাপতি কংচাই মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি বাবলু চাকমা ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রূপন মারমা। এর আগে একটি বিক্ষোভ-মিছিল উপজেলা সদরের কচুখালী খেলোয়াড় সমিতি মাঠ থেকে শুরু করে চৌমুহনী ঘুরে শেষ হয়।

 

সমাবেশে  ৫ দফা দাবি তুলে ধরা হয়।সেগুলো হ) পার্বত্য চট্টগ্রামে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার নিশ্চিত করা, জাতিসত্তার প্রতি যে কোন অবমাননাকর বক্তব্য পাঠ্য পুস্তক থেকে বাদ দেয়া, পাহাড়ি জাতিসত্তার সঠিক ও সংগ্রামী রাজনৈতিক ইতিহাস সম্বলিত পুস্তক পাবর্ত্য চট্টগ্রামের স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত করা, বাংলাদেশের সকল জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্য সম্বলিত পরিচিতিমূলক পুস্তক বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে অর্ন্তভুক্ত করা ও পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করা। 

 

সমাবেশে বক্তারা বলেন, সরকার পিসিপি’র উত্থাপিত সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না করে রাঙামাটিতে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে ভূমি বেদখলের ষড়যন্ত্র করছে। সরকার ২০১৪ সাল থেকে ৬টি জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর কথা বললেও আজো তা বাস্তবায়নের মুখ দেখেনি। এদেশে শিক্ষার মাধ্যম বাংলা হওয়ার কারণে ভিন্ন ভাষাভাষি জাতিসত্তার শিশুরা অনেকেই প্রাথমিক লেভেল থেকে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। বক্তারা পাহাড়ি ছাত্র পরিষদের শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ