• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সদর উপজেলার আওয়ামীলীগের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2017   Friday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শুক্রবার আওয়ামীলীগ রাঙামাটি সদর উপজেলার ৩নং ওয়ার্ড শাখার উদ্দ্যেগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


শহরের শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের জেলা শাখার সদস্য মংকিউ মারমা ময়ন।


আওয়ামীলীগের রাঙামাটি সদর উপজেলার ৩নং ওয়ার্ড শাখার সভাপতি লুৎফর রহামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন তালুকদার, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঊষাংমং মারমা, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনোজ ত্রিপুরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ চৌধুরী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব খাঁন, শাহ্ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপুশ্রীং লেপচা প্রমুখ। সভা সঞ্চালনা করেন সদর উপজেলার ৩নং ওয়ার্ড শাখা আওয়ামীগের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ মাইকেল। আলোচনা সভায় দলের সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি আদর্শ । সেই আদর্শকে হত্যা করা যায় না । সেদিন হত্যাকারিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। আসলে তা নয় বঙ্গবন্ধুর অনুপ্রেরনা, বঙ্গবন্ধু আদর্শকে হত্যা করা যায় না । তিনি বাঙালী জাতিকে ভালোবেসে ছিলেন, বাঙ্গালীর উন্নতি চেয়েছিলেন।


বক্তরা আরো বলেন, শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।
বক্তারা জেলার উন্নয়নের লক্ষ্যে আবারো আগামী সংসদ নির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির রুপকার জননেতা দীপংকর তালুকদারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিতে নেতাকর্মীদের সে লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ