• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীকে শাস্তির দাবীতে মানববন্ধন

উছিংছা রাখাইন কায়েস,রাঙামাটি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2017   Sunday

রাঙামাটির সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে ও দোষী ব্যক্তিকে গ্রেফতারের দাবীতে  রোববার  মানববন্ধন ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

ঘিলাছড়ি বাজারে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।  মানবন্ধনে শেষে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ঘিলাছড়ি বাজারের  রফিকুল ইসলামের  ছেলে সুরুজ্জামান (৩৫) ঘিলাছড়ি নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ও ছবি  তোলে।  এ ঘটনাটি কাউকে না বলার জন্য ভয় দেখায় সুরুজ্জামান। ঘটনার কিছু দিন পরে ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেয় সুরুজ্জামান। ছাত্রীটি এ প্রস্তাবে রাজী না হলে ধর্ষণের  ছবি গত ২২ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এতে এলাকায় জানাজানি হলে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

 

ঘটনার শিকার শিক্ষার্থীর আত্মীয় কুলসুম বেগম জানান,  এ ঘটনায়  নানিয়ারচর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও মামলা নেয়নি। পরে গত ২২ আগষ্ট রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। এরপর থেকে তাদেরকে মামলা প্রত্যাহার করতে বিভিন্ন চাপ  দিতে থাকে সুরুজ্জামান। প্রত্যাহার না করায় বিভিন্ন হুমকিও দিচ্ছে। এ অবস্থায় গত ২৪ আগষ্ট মামলার বাদী ও স্বাক্ষী দানু মিয়া সওদাগরের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে সুরুজ্জামান ।

 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান অভিযোগ করেন অভিযুক্ত সুরুজ্জামানের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

 

ঘিলাছড়ি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চাকমা জানান,ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পর জানাজানি হলে ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ