• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের সাথে অংশীজনদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2017   Monday

সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের সাথে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়িত কাপ্তাই এলাকায় বাগান সৃজনের মাধ্যমে কার্বন সিংক তৈরী” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের আওতায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সনাক সহ সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার। সভায় উপস্থিত ছিলেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার, পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, রেঞ্জার, রাইখালী ইউপি চেয়ারম্যান, চিৎমরম ইউপি চেয়ারম্যান, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান এবং কাপ্তাই ও রাজস্থলী এলাকায় বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারী ও এলাকার লোকজন। সভায় টিআইবি রাঙামাটির এরিয়া ম্যানেজার টিআইবি কর্তৃক উক্ত প্রকল্প জরিপের ফলাফল উপস্থাপন করেন।

 

মতবিনমিয় সভায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহনকারীরা পাল্পউড বাগান বিভাগ প্রকল্পে উল্লেখিত এলাকায় সৃজনকৃত গাছের সংখ্যা ও প্রকল্প ব্যয় সংক্রান্ত তথ্য না জানা, জনপ্রতিনিধিদের প্রকল্প সম্পর্কে অবহিত না করা, স্থানীয় জনগণের অংশগ্রহণে বাগান সৃজনের মাধ্যমে দারিদ্র বিমোচন বিষয়ে অবগত না থাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পাল্পউড বাগান সৃজনের যৌক্তিকতা রয়েছে কিনা এবং প্রকল্প সমপর্কে তথ্য বোর্ড না থাকার বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

 

সভায় পাল্পউড বাগান বিভাগের পক্ষ থেকে বলা হয় প্রকল্প সম্পর্কিত তথ্যবোর্ড থাকলেও  জনপ্রতিনিধের প্রকল্প সম্পর্কে অবহিত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে জনসাধারণের এবং জনপ্রতিনিধিবৃন্দের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে এ ধরণের প্রকল্প বাস্তবায়ন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ