• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে অস্বাভাবিক এক কন্যা শিশুর জন্ম

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2015   Wednesday

 

 

 

রাঙামাটির মা ও শিশু কল্যাণ কেন্দ্রে(মাতৃমঙ্গল) শনিবার এক অস্বাভাবিক শিশু কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এতে শিশুটির পেটের নাভির কাছে মাঝারি আকারের আরেকটি অপরিপক্ক শিশুর মত দেখতে মাংস শরীর থেকে বেরিয়ে এসেছে। তবে চিকিৎসকরা বলছেন শিশুটির পেটের ক্ষুদ্রতন্ত্র বৃদ্ধির ‘Infant abdominal hernia (gastroschisis)’ কারনে পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে এসেছে।

জানা গেছে, রাঙামাটি শহরের দেবাশীষ নগরের বাসিন্দা সূজিতা চাকমার(৩৪)  শনিবার সকালের দিকে প্রস্রব যন্ত্রনা অনুভব করলে রাঙামাটি মা ও শিশু  কল্যাণ কেন্দ্রে তাকে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘন্টার পর সূজিতা চাকমা তিন কেজি ওজনের ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু কন্যা সন্তানটির পেটের মাঝখানে নাভির কাছে জড়া লাগানো অবস্থায় মাঝারি আকারে আরেকটি অপরিপক্ক শিশুর মত দেখতে পাওয়া যায়।  মা ও শিশু কেন্দ্রের প্রধান ডা. লেলিন তালুকদার অস্বাভাবিক শিশুর জন্ম গ্রহনের খবর সাথে সাথে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুয়েন খীসাকে জানান।  খবর পেয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যান ডা. নুয়েন খীসা। পরে তিনি ও ডা. লেলিন তালুকদার শিশুটিকে দীর্ঘক্ষণ পর্যবেক্ষন করার পর রাঙামাটি জেনারেল হাসপাতালের সার্জারি স্পেশালিষ্ট ডা. মাজহারুল হক নাসিমের কাছে পাঠান। তিনিও অনেকক্ষন পর্যবেক্ষন ও পরীক্ষা-নিরীক্ষার পর  শিশুটির পেটের ক্ষুদ্রতন্ত্র বৃদ্ধির(gastroschisis) কারনে পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে এসেছে বলে জানান। তিনি সাথে সাথে অপারেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

জানা গেছে, দুপুরের দিকে একটি এ্যাম্বুলেন্সযোগে অপারেশনের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে শিশুটিকে। কন্যা শিশুটির বাবার নাম পবন চাকমা। তিনি গ্রামীন শক্তি কোম্পানীর রাঙামাটি অফিসে কর্মরত।একটি শিশুর পেটে আরেকটি শিশু নিয়ে জন্ম গ্রহনের খবর পেয়ে শিশূটিকে দেখার জন্য প্রচুর লোকজন রাঙামাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভিড় জমান। এ ধরনের অস্বাভাবিক শিশু জন্ম গ্রহনের ঘটনা বাংলাদেশে বিভিন্ন স্থানে দেখা গেলেও রাঙামাটি জেলার জন্য বিরল ও  প্রথম ঘটনা।

রাঙামাটি জেনারেল হাসপাতালে সার্জারি স্পেশালিষ্ট ডা. মাজহারুল হক নাসিম জানান, শিশুটির পেটের ক্ষুদ্রতন্ত্র বৃদ্ধির(gastroschisis) কারনে পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে এসেছে। এটি কোন বিরল ঘটনা নয়। এ ধরনের অনেক শিশু জন্ম গ্রহন করেছে। অপারেশনের মাধ্যমে ভাল হয়ে উঠে।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রধান ডা. লেলিন চাকমা জানান, সকাল সাড়ে ৭টার দিকে শিশু কন্যাটি জন্ম নেয়। শিশুটি জন্ম গ্রহনের পর পর পরিলক্ষিত হয়েছে  যে শিশুটির পেটে আরেকটি শিশু রয়েছে।বর্তমানে মা ও শিশু দুই জনে সুস্থ রয়েছে। রাঙামাটিতে এ ধরনের অস্বাভাবিক শিশু জন্ম বিরল ঘটনা এটাই প্রথম মনে হচ্ছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নূয়েন খীসা জানান, পাকস্থলী ও ক্ষুদ্রতন্ত্র পেটের বাইরে বেরিয়ে (gastroschisis) জন্ম গ্রহন করা শিশু রাঙামাটিতে এই প্রথম ঘটনা। রাঙামাটির জন্য এটি একটি বিরল ঘটনা। তাই অতিদ্রুত অপারেশনের জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 –হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ