• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা মৌলিক প্রশিক্ষণার্থীদের ২৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2014   Tuesday

 

 

 

মঙ্গলবার রাঙামাটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউটটে ১৮ মাস ব্যাপী পরিবার কল্যাণ পরিদর্শিকা মৌলিক প্রশিক্ষণার্থীদের ২৮তম ব্যাচের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙামাটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলানায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ ডাঃ কামাল উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসকি চিকিৎসক ডাঃ নুয়েন খীসা,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহী বনানী, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডাক্তার বেবি ত্রিপুরা, ইউএনএফপির ডাঃ হেলেন চাকমা। বক্তব্যে দেন ফিল্ড ট্রেনার ঝরনা চাকমা ও প্রশিক্ষণনার্থীদের মধ্যে তাসলিমা আনোয়ার ও হালিমা বেগম বক্তব্য রাখেন।  পরে উপস্থিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেয়া হয়। ২৮তম ব্যাচে ১৮ মাস ব্যাপী পরিবার কল্যাণ পরিদর্শিকা মৌলিক প্রশিক্ষণে কক্সবাজার ও চট্টগ্রাম জেলা থেকে মোট ১৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, মানব সেবার উপর আর কোন বড় ধর্ম নেই এ পৃথিবীতে। তিনি প্রশিক্ষণের মাধ্যমে যে শিক্ষা লাভ করা হয়েছে তার সবটুকুই এ দেশের সর্বস্তরের মানুষের কল্যাণে প্রয়োগ করার আহ্বান জানান।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, যে পবিত্র পোশাক তোমরা ধারণ করেছো এতে দক্ষতা, মর্যাদা ও মানবতা জড়িয়ে আছে। প্রশিক্ষণ শেষে নতুন দায়িত্ব শুরু হয়েছে মানব সেবার। অতীব গুরুতের¡ সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

 তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশু মৃত্যু কমাতে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে পারলে এই সোনার বাংলাদেশে আমরা মানব সম্পদ গড়ে তুলতে পারবো।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ