• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়ির কমলছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2015   Wednesday

স্যানিটেশনের অভ্যাস করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এবং ‘হাত ধুই, জীবন বাঁচাই’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপিত হয়েছে।

কমলছড়ি ইউনিয়ন পরিষদ ও জাবারাং কল্যাণ সমিতি’র যৌথ উদ্যোগে এবং ‘কনসার্ন ইউনিভার্সেল- বাংলাদেশ’ এর কারিগরী সহায়তায় নেদারল্যান্ড সরকার ও ইউনিসেফ-এর অর্থায়নে স্কুল লেড টোটাল স্যানিটেশন (এসএলটিএস) প্রকল্পের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা।কমলছড়ি ইউপ চেয়ারম্যান সুপন খীসা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন জ্যোতি চাকমা প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা ও কনসার্ন ইউনিভার্সেল, বাংলাদেশ-এর প্রকল্প কর্মকর্তা এন্টিনা চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএলটিএস প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা তিলক জ্যোতি চাকমা।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা নিজে ল্যাট্রিন, নিরাপদ পানির উৎস ও সাবান অংকনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা পর্ব উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা প্রতিদিন নির্ধারিত সময়ে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের মাধ্যমে ডায়রিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার লক্ষের প্রতি জোর দেন।

উল্লেখ্য, কমলছড়ি ইউনিয়নের স্যানিটেশন মাস উদযাপনের মাধ্যমে জাবারাং কল্যাণ সমিতির পক্ষকালব্যাপী জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালনের সমাপ্তি ঘটলো। এ পর্যন্ত খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার মোট ৫টি ইউনিয়নের আওতায় ৫৯টি প্রাথমিক ও ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ