• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে মতবিনিময় সভায়
আওয়ামী লীগকে নিশ্চিহৃ করতে গভীর ষড়যন্ত্র চলছে-দীপংকর তালুকদার

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2017   Wednesday

বুধবার জুরাছড়ি উপজেলার নেতা-কর্মীদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার মতবিনিময় সভা করেছেন।

 

মতবিনিমকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষুদ্র ক্ষুদ্র জাতি সত্বাদের সকল পর্যায়ে কোটা নিশ্চিত করণ, উন্নয়নের ধারা অবহ্যত রাখার কারণে আজ আঞ্চলিক দলের নেতা-কর্মীদের কাছে বড় সমস্য হয়ে দাড়িয়েছে। তাই তারা পাহাড়ে উন্নয়নে কাজে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাঁধা সৃষ্টি করছে।  পার্বত্য এলাকা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহৃ করার গভীরভাবে ষড়যন্ত্র চলছে ।

 

পার্বত্য জেলা পরিষদ বিশ্রমাগার হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা, সাধারণ সম্পাদক প্রমথ কান্তি চাকমা, সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা কেরল চাকমা, সন্তোষ চাকমা, ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আরো বলেন, পার্বত্য এলাকার ক্ষুদ্র জাতিসত্বাগুলো বিএনপি, জামত কিংবা সম-অধিকার আন্দোলন সংগঠনের সাথে সংস্লিষ্ট হলে আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীদের চোখ-জালাপড়া করে না, বরং উন্নয়নের অগ্রদূত, শান্তিকামী আওয়ামী লীগ সংগঠনে  সংস্লিষ্ট হলে তাদের চোখের জালা-পড়া বেড়ে যায়।

 

এর আগে সুবলং শাখা বন বিহারে মধু পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মুর্তি দান, সংঘদান, মধুদান ও হাজার প্রদীপ দান অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিতির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও তার সহধর্ম্মিনী অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সুবলং শাখা বন বিহারে পার্বত্য জেলা পরিষদ কর্তৃক ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভিক্ষু-শ্রমনদের আবাসিক ভবন উদ্বোধন করেন দীপংকর তালুকদার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ