• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায়
ক্ষতিগ্রস্ত বঞ্চিত পরিবারকে আর্থিক অনুদানের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2017   Wednesday

পাহাড় ধসের ঘটনায় সরকারী ত্রান সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক অনুদানের দাবীতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।

 

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙামাটি পৌর সভার ৬নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্থ পরিবারের নারীরা অংশ নেন। কড়া রোদে মানববন্ধন করায় অংশগ্রহনকারী নারীরা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ত্রাণ সহায়তার আশ্বাস দিলে মানবন্ধনকারী স্থান ত্যাগ করেন।



গেল মঙ্গলবার পাহাড় ধসের ঘটনায় আশ্রয় কেন্দ্রে আশ্রিত ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউ টিন, চাউল ও নগদ অর্থ সহায়তা দিয়ে তিন দিনের মধ্যে আশ্রয় কেন্দ্র ছেড়ে দিতে বলা হয়। তবে আশ্রয় কেন্দ্রে আশ্রিত অনেকেই আর্থিক অনুদানসহ ত্রান সহায়তা বাদ পড়ে যান।

 

উল্লেখ্য, ১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের মৃত্যু হয় জেলা প্রশাসনের হিসাব মতে প্রায় ১৮ হাজার ৫শ ঘর বাড়ী ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সম্পুর্ন ক্ষতিগ্রস্ত হয় ১২শ ঘরবাড়ি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ