• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবান জেলা পরিষদের হস্তান্তরিত সমাজ সেবা বিভাগের বিভিন্ন পদে নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2015   Tuesday

বান্দরবান পাবর্ত্য  জেলা সমাজ সেবা অফিসের বিভিন্ন পদে নিয়োগ প্রাপ্তদের হাতে নিয়োগপত্র  আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন শূন্য পদে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হয়।

 

অতি সম্প্রতি  জেলা পরিষদের অফিস প্রঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ নিয়োগ পত্র বিতরণ করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদরে চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন,নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, ,জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান ,সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা,  সদস্য ক্যা সা প্রু মারমা,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,জেলা সমাজ সেবা অফিসের সিনিয়র শিক্ষক সত্যজিৎ মজুমদার,জেলা পরিষদের অফিসার উ সাজায়, জুড়ি মং,মোঃ মোতালেব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ  এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,বর্তমান সরকার বেকারদের নতুন নতুন কর্মসংস্থানের পদ সৃষ্টি করছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের শিক্ষা,চিকিৎসা,বেকারত্ব দুরিকরণসহ অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হেেয়ছে। দেশ এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু কিছু অসৎ লোক দেশে জ্বালাও-পোড়াও করে দেশকে পিছনের দিকে টেনে নিতে উঠেপড়ে লেগেছে। তাই সকলে মিলে সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবেলা করে তাদের অসৎ উদ্দ্যেশ্যেকে রুখে দিতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ