• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

নির্যাতনকারী স্বামীর শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2017   Saturday

যৌতুকের জন্য নির্যাতনকারী স্বামীর শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে নুর হাওয়া বেগম জুলি নামের নির্যাতনের শিকার এক নারী।

 

শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যার্যিতা নারী জুলি বেগমের আব্দুল আজিজ নামে এক ভাই । সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,নির্যাযিত নারীর বড় ভাই মোঃ নুরনবী ও তার স্ত্রী হোসনে আরা নবী, গুইমারা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি’র মহিলা সদস্য ফাতেমা বেগম।

 

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় মাটিরাঙ্গা উপজেলা গোমতি ইউনিয়নের বান্দরছড়া গ্রামের বাসিন্দা হুদা মিয়ার বড় ছেলে আবু তাহের রাজুর সাথে গুইমারার মেম্বার পাড়ার  বাসিন্দা মৃত হাকিম আলী কন্যার সাথে ২০০৫ সালে ৬ মে ইসলামী শরীয়া মোতাবেক দেড় লক্ষ টাকা দেন মোহরে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর পল্লী বিদ্যুতে  চাকরি নেওয়ার অজু হাতে জুলি বেগম থেকে  চার লক্ষ টাকা নেয় আবু তাহের রাজু। এর পর ও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে টাকা দাবী করে রাজু। টাকা না দিয়ে অন্যত্র বিয়ে করার হুমকি ও দেয়। সর্বশেষ কিছু দিন আগে প্রথম বৌর অনমুতি ছাড়া বান্দরছড়া এলাকা মহিদুল ইসলামের নাবালিকা মেয়েকে বিয়ে করে রাজু।

 

লিখিত বক্তব্যে আরো বলা হয় এ বিষয় নিয়ে গোমতি ইউপি চেয়ারম্যান সালিশ করে তাদের পুলিশে  দিলে ও কৌশলে সে থানা থেকে বেড়িয়ে যায়। এ বিষয় ন্যায় বিচারের আশায়  খাগড়াছড়ি আমলী আদালতে একটি মামলা দায়ের করে জুলি বেগম। এতে রাজুর দ্বিতীয় স্ত্রীর চাচা জর্জ কোটের ড্রাইভার আনিস মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে ও লিখিত বক্তব্যে  দাবী করা হয়। তাই সর্বশেষ কোন উপায় না পেয়ে সংবাদ সম্মেলন করে সংবাদিকদের লিখনির মাধ্যমে তার স্বামীর শাস্তি দাবী ও ন্যায় বিচার পাওয়ার আশা করছেন জুলি বেগম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ